রাহুলকে আপত্তিকর মন্তব্য! অমিত মালব্যের বিরুদ্ধে দায়ের এফআইআর

খবর লাইভ : কংগ্রেস নেতা রাহুল গান্ধির বিরুদ্ধে ‘আপত্তিকর’ মন্তব্য করে বিপাকে বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য। বিজেপি নেতার বিরুদ্ধে দায়ের হল এফআইআর। এই ঘটনায় সরগরম জাতীয় রাজনীতি। এই ঘটনায় সরব হয়ে বিজেপির দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কংগ্রেসের তরফে দায়ের করা হয়েছে এফআইআর।

রাহুল গান্ধিকে আক্রমণ করে গত ১৭ জুন একটি টুইট করেছিলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। টুইটে তিনি লেখেন, “রাহুল গান্ধি বিপজ্জনক এবং একটি ছলনাময় খেলা চালাচ্ছেন।” এর সঙ্গে একটি ব্যাঙ্গাত্মক কার্টুনও দেওয়া হয়। এই মন্তব্যের জেরেই মালব্যর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন কংগ্রেস বিধায়ক রমেশ বাবু। যার পরই কংগ্রেসের বিরুদ্ধে সরব হয় বিজেপি। গেরুয়া নেতা তেজস্বী সূর্য বলেন, “অমিত মালব্যের বিরুদ্ধে দায়ের করা এফআইআর রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। রাহুল গান্ধির বিরুদ্ধে ‘আপত্তিকর’ বক্তব্যের জন্য আইপিসির ১৩৫এ এবং ৫০৫(২) ধারায় মামলা হয়েছে। উভয় ধারাই গোষ্ঠীদ্বন্দ্বের উস্কানির সঙ্গে সম্পর্কিত। রাহুল গান্ধি কী? একজন ব্যক্তি বা একটি দল? নাকি একটি গোষ্ঠী? আমরা এর বিরুদ্ধে আদালতে যাব এবং ন্যায়বিচার নিশ্চিত করব।” তবে বিজেপির পাল্টা কংগ্রেস বিধায়ক তথা মন্ত্রী মল্লিকার্জুন খাড়গের ছেলে প্রিয়াঙ্ক খাড়গে রীতিমতো করে বলেন, দেশের আইন মানতে সমস্যা হয় ওদের। আমি বিজেপিকে প্রশ্ন করতে চাই, এফআইআর-এর কোন অংশটি অসৎ উদ্দেশ্যে দায়ের করা হয়েছে। আইনি মতামত নিয়েই যা করার করেছি আমরা।

একইসঙ্গে সম্প্রতি কংগ্রেসের তরফে জানানো হয়েছে অশান্ত মণিপুরের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে উত্তর-পূর্বের এই রাজ্যে যাচ্ছেন রাহুল গান্ধি। আগামী ২৯ ও ৩০ জুন তিনি মণিপুরে থাকবেন বলে জানা যাচ্ছে। সম্প্রতি রাহুলের এই সফরের কথা প্রকাশ্যে আনেন রাজ্যসভার সদস্য ও কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল। টুইটারে তিনি জানান, প্রাক্তন কংগ্রেস সভাপতি ইম্ফল ও চূড়াচাঁদপুরে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন। পাশাপাশি ত্রাণ শিবিরগুলিও পরিদর্শন করবেন তিনি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago