খবর লাইভ : সন্তানের সাফল্যে সব বাবা-মায়েরা খুশি হন। সেখানে তারকা কিংবা সাধারণ মানুষের মধ্যে কোনও তফাৎ নেই। আর তাই দীর্ঘ প্রচেষ্টার পর মেয়ে যখন ভারতীয় সেনায় সুযোগ পেলেন তখন গর্বে বুক ভরে গেল ভোজপুরী তারকা রবি কিষাণের। ভারতীয় সেনাদলে যোগদানের ছাড়পত্র পেলেন ঈশিতা শুক্লা। মাত্র একুশ বছর বয়সেই এনসিসি ক্যাডেট হয়ে গেলেন ভোজপুরী তারকা রবি কিষাণের মেয়ে।
ঈশিতা অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে সশস্ত্র বাহিনিতে নাম নথিভুক্ত করেছিলেন। প্রকল্পের নিয়ম অনুসারে, ১৭ থেকে ২১ বছরের যুবক-যুবতীরা এই প্রকল্পের সঙ্গে যুক্ত হতে পারবেন। আইন অনুযায়ী প্রার্থীদের চার বছরের প্রশিক্ষণ দেওয়া হবে। তারপর ‘অগ্নিবীর’ হিসাবে তাঁরা ভারতীয় সেনাবাহিনিতে যোগ দেওয়ার সুযোগ পাবেন। চলতি বছরের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নিয়েছিলেন ঈশিতা। মেয়ে যে সেনাবাহিনিতে যোগ দিতে ইচ্ছুক, সে কথা গত বছরেই রবি টুইট করে জানিয়েছিলেন। মেয়ে যখন তাঁকে সেনাতে যোগ দেওয়ার ইচ্ছের কথা জানান, তখন সম্মতি দেন তারকা বাবা। তিনি সমাজমাধ্যমে পোস্ট করে জানান, “ঈশিতা দিল্লির ৭ গার্লস ব্যাটেলিয়নের ক্যাডেট। প্রচণ্ড গরম, তীব্র ঠান্ডাতেও তাঁর প্রশিক্ষণ বন্ধ নেই। বাবা হিসাবে আমি গর্বিত।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…