আষাঢ়ে মেঘের ঘনঘটা, রাতভর বৃষ্টির পর আজ দিনভরও বৃষ্টি?

খবর লাইভ : মঙ্গলবার রাত থেকেই অবিরাম বৃষ্টি! বুধবার সকালেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মুষলধারে বৃষ্টি। কখনও তা একটু কমছে ঠিকই, তবে পরক্ষণেই বাড়ছে ফের।যদিও বেলা গড়াতেই আকাশজুড়ে ঘন কালো মেঘ।

হাওয়া অফিস সূত্রে খবর, আজ বুধবারও দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে। দফায় দফায় কয়েক পশলা মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতায়। বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনায়। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টি চলবে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে পাওয়া খবর অনুযায়ী, বঙ্গোপসাগরের উপর সৃষ্ট একটি নিম্নচাপ ছত্তীসগড়ের কাছে অবস্থান করছে এই মুহূর্তে। তার প্রভাবেই আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। সমুদ্র উত্তল থাকার কারণে মৎস্যজীবীদেরও মাছ ধরতে গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আরও পড়ুনঃ উল্টোরথেও পুরীতে ভক্তদের ঢল, কড়া নিরাপত্তা সর্বত্র 
আগামীকালও বৃষ্টি চলবে কলকাতায়। তবে শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। টানা বৃষ্টির জেরে গত কয়েকদিন তাপমাত্রা বেশ খানিকটা কম থাকলেও বৃষ্টি কমলেই ফের এক ধাক্কায় তাপমাত্রা অনেকটাই বাড়বে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। ভারী বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। সবচেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোচবিহার ও আলিপুরদুয়ারে। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago