খবর লাইভ : উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে গিয়ে আবারও বিক্ষোভের মুখে পড়তে হল রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। বুধবার সকাল ১০টা নাগাদ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে পৌঁছতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। ওঠে ‘গো ব্যাক’ স্লোগানও। এর আগে গত সোমবারও বিশ্ববিদ্যালয়ে এসে বিক্ষোভের মুখে পড়েছিলেন উত্তরবঙ্গ সফরে আসা রাজ্যপাল।
একক সিদ্ধান্তে রাজ্যপাল ১৩টি বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ করেছিলেন, তা নিয়ে রাজ্য-রাজভবন সংঘাত তীব্রমাত্রা নিয়েছিল। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অস্থায়ী উপাচার্যদের নিয়োগ প্রত্যাখ্যান করার অনুরোধও জানিয়েছিলেন। এমনকি সাফ জানিয়েছিলেন, আচার্যের নিয়োগ করা উপাচার্যদের মানছে না উচ্চশিক্ষা দফতর।পরবর্তী পদক্ষেপ নেওয়া হয় কিছুদিন পরেই।
রাজ্যপাল দ্বারা নিযুক্ত উপাচার্যদের ওই পদের বেতন ও ভাতা দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয় উচ্চশিক্ষা দফতরের তরফে।এই বিতর্কের মাঝেই অস্থায়ী উপাচার্যদের নিয়ে বৈঠকে বসলেন রাজ্যপাল।
আরও পড়ুনঃ উদ্বোধনের দিনই বন্দে ভারতের ধাক্কায় মৃত্যু যুবকের
রাজভবন সূত্রে খবর, ক্যাম্পাস কিভাবে পরিচালনা হচ্ছে তা খতিয়ে দেখতে চান আচার্য। এদিকে বৈঠক শুরু হলেও বিশ্ববিদ্যালয়ের বাইরে বিক্ষোভের মুখে পড়েন রাজ্যপাল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…