খবর লাইভ : সম্প্রতি কলকাতা শহরের উপকণ্ঠে আমতলার কাছে জাগৃতি ধামের তরফে অনুষ্ঠিত হল “আমার শৈশব- রিমেম্বারিং দ্য পাস্ট”। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত সন্তুর শিল্পী পণ্ডিত তরুণ ভট্টাচার্য। গোটা দিনের অনুষ্ঠান সেজে ওঠে ৬০-৮৭ বছর বয়সি প্রবীণদের উচ্ছ্বাস ও কোলাহলে। আয়োজিত ছিল ক্যারাম ও গল্প বলার প্রতিযোগিতা, ছিল চিরন্তনী পোশাকের ওপর পুরস্কার, হাতের কাজের প্রদর্শনী ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান। সঙ্গে ছিল ডিজিটাল মাধ্যমে কুইজের আয়োজনও, যেখানে প্রশ্নের বিষয় রাখা হয় পুরোনো দিনের বাংলা-হিন্দি সিনেমার গান, কলকাতার আনাচ-কানাচ, বিখ্যাত ব্যক্তিত্বদের প্রসঙ্গে। অংশগ্রহণে ছিলেন ডিগনিটি ফাউন্ডেশন, বরিষ্ঠ নাগরিক মঞ্চ এবং ইমোহা-র প্রবীণ সদস্যরা।
উল্লেখ্য, পূর্ব ভারতের প্রথম ‘গ্রিন-সার্টিফায়েড লিভিং সেন্টার’ জাগৃতি ধাম, ইনফিনিটি গ্রূপের এক অন্যতম প্রয়াস। আবাসিকদের জন্য সেখানে যেসব উন্নত প্রযুক্তি ও ব্যবস্থা রয়েছে, সেগুলিও ঘুরিয়ে দেখানো হয় অনুষ্ঠানে অংশগ্রহণকারী শতাধিক প্রবীণকে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…