খবর লাইভ : জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় ফের অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে জঙ্গিরা। সেনার চোখে ধুলো দিয়ে পাক অধিকৃত কাশ্মীর থেকে পুঞ্চের নিয়ন্ত্রণরেখা বরাবর জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা শুরু হয়। তা বুঝতে পেরে বাধা দেয় সেনার টহলদার বাহিনী। দু’পক্ষে শুরু হয়েছে তুমুল লড়াই ।ঘটনায় আহত হয়েছেন। এক সেনা জওয়ান।
সংবাদসংস্থা সূত্রের খবর, শুক্রবার গভীর রাতে গুলপুর সেক্টরের ফরোয়ার্ড রেঞ্জার নালা এলাকায় সেনার চোখে ধূলো দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করে জঙ্গিরা। টের পেতেই বাধা দেয় সেনার টহলদার বাহিনী। দু’পক্ষে শুরু হয়ে যায় গুলির লড়াই।
আরও পড়ুনঃ পাটনায় বিরোধীদের মেগা বৈঠক,একজোট হয়ে লড়ার বার্তা মমতা-রাহুলের
সেনা সূত্রের খবর, শনিবার সকালেও ওই এলাকায় গুলির লড়াই হয়েছে। পাহাড় ও জঙ্গলে ঘেরা ফরোয়ার্ড রেঞ্জার নালায় তল্লাশি অভিযান চালানোর জন্য বাড়তি সেনা মোতায়েন করা হয়েছে।চলছে অভিযান।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…