মিলল টাইটানের ধ্বংসাবশেষ, পাঁচ অভিযাত্রীকেই মৃত ঘোষণা

খবর লাইভ : অনেক খোঁজাখুঁজি চলেছিল কিন্তু শেষমেষ আশার খবর এল না। এ যেন এক অনাকাঙ্ক্ষিত সমাপতন। টাইটানিকের ইতিহাসের সাক্ষী হতে গিয়ে, ইতিহাস হল টাইটান। আমেরিকার উপকূলরক্ষা বাহিনী  এবং টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে নিয়ে যাওয়া সংস্থা ‘ওশানগেট’  বিবৃতি দিয়ে জানিয়ে দিল, টাইটানিকের মতো আটলান্টিক সাগরের গভীরেই সলিল সমাধি হল নিখোঁজ ডুবোযান টাইটানের। সব অভিযাত্রীকেই মৃত ঘোষণা করা হল।

আরও পড়ুনঃ জোটের বৈঠকে সিদ্ধান্ত হবে ঐক্যবদ্ধভাবেই: পাটনায় বার্তা মমতার

রোবটের মাধ্যমে টাইটানিকের থেকে প্রায় ১৬০০ ফুট দূরে মিলল ডুবোজাহাজের ধ্বংসাবশেষ। ওশানগেট সংস্থার তৈরি ওই ডুবোযান গত রবিবার পাঁচ যাত্রীকে নিয়ে সমুদ্রের ১৩ হাজার ফুট গভীরে নেমেছিল। লক্ষ্য ছিল টাইটানিক দর্শনের কিন্তু যাত্রা শুরুর ১ ঘণ্টা ৪৫ মিনিট পর থেকেই নিখোঁজ হয়ে যায় টাইটান  । উপকূলরক্ষী এবং বিমানবাহিনীর সঙ্গে তল্লাশিতে নেমেছিল রোবটও। ক্লু ছিল এক শব্দ তাই শব্দতরঙ্গ যন্ত্রও বসানো হয়েছিল। কিন্তু সব চেষ্টাই বিফলে গেল। মনে করা হচ্ছে, দুর্ঘটনার সময় ডুবোযানটি ভিতরের দিকে দুমড়েমুচড়ে যাওয়ায় ভিতরে থাকা অভিযাত্রীদের মৃত্যু অবশ্যম্ভবী হয়ে পড়ে। আদৌ টাইটান বা অভিযাত্রীদের উদ্ধার করা সম্ভব হবে কি না তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago