খবর লাইভ : ইউরোপা লিগ ফাইনাল ম্যাচে ইংলিশ রেফারি অ্যান্থনি টেলরকে অশালীন ভাষায় গালমন্দ করে রোমা কোচ জোসে মোরিনহো শাস্তির মুখে পড়লেন। বুধবার উয়েফার জানিয়েছে, আগামী চার ম্যাচে ৬০ বছর বয়সী রোমা কোচকে নির্বাসিত করা হয়েছে। ওই চার ম্যাচে দলের ডাগ আউটে থাকতে পারবেন না তিনি। আগামী ম্যাচ থেকেই ওই শাস্তি কার্যকর হবে বলে জানানো হয়েছে।
শুধুমাত্র কোচই নয়,শাস্তির মুখে পড়েছে রোমা-ও। ইতালিয়ান ক্লাবটিকে ৫৫ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। এরই পাশাপাশি, ক্লাবটি আগামী মরসুমে ইউরোপা লিগে পরবর্তী অ্যাওয়ে ম্যাচে কোনও টিকিট বিক্রি করতে পারবে না। অর্থাৎ রোমার সদস্যরা অ্যাওয়ে ম্যাচে ক্লাব থেকে টিকিট পাবেন না। উয়েফা যে এত বড়সড় শাস্তির সিদ্ধান্ত নেবে তা কেউই ভাবতে পারেনি।
ঘটনার সূত্রপাত গত মাসের শেষের দিকে। হাঙ্গেরির বুদাপেস্টে ইউরোপা লিগ ফাইনালে মুখোমুখি হয়েছিল সেভিয়া ও রোমা। ওই ম্যাচ পরিচালনার দায়িত্ব ছিল ইংলিশ রেফারি অ্যান্থনি টেলরের। ম্যাচের দ্বিতীয়ার্ধে সেভিয়ার পেনাল্টি বক্সে এক ডিফেন্ডারের হাতে বল লাগলেও পেনাল্টি দেননি রেফারি। ওই ঘটনার পরেই রেফারির উদ্দেশে কটূক্তি করেন রোমা কোচ জোসে মোরিনহো। একজন অভিজ্ঞ কোচের এমন আচরণ মেতে নেননি ইংলিশ রেফারি। সঙ্গে সঙ্গেই রোমা কোচকে হলুদ কার্ড দেখান তিনি।
পরে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, স্টেডিয়ামের পার্কিং লটে টেলরকে উদ্দেশ্য করে কটু মন্তব্য করছেন রোমা কোচ। টেলরের সঙ্গে এমন আচরণের নিন্দা করেছে ইংল্যান্ডের ম্যাচ অফিশিয়ালদের সংগঠন পিজিএমওএল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…