খবর লাইভ : সব জল্পনার অবসান। চ্যাম্পিয়ন্স লিগের খেতাব জয়ী ম্যানচেস্টার সিটির অধিনায়ক জার্মান মিডফিল্ডার ইকার গুন্ডোগান শেষ পর্যন্ত বার্সেলোনায় যোগ দিচ্ছেন। চলতি মাসেই তাঁর সঙ্গে ম্যান সিটির চুক্তি শেষ হচ্ছে। আর তার পরেই ফ্রি বা মুক্ত খেলোয়াড় হিসেবে স্প্যানিশ ক্লাবে যোগ দিতে চলেছেন তিনি।
২০১৬ সালে পেপ গুয়ার্দিওয়ালা ম্যানেজার হিসেবে দায়িত্ব নেওয়ার পরে জার্মানির বরুসিয়া ডর্টমুন্ড থেকে ইকার গুন্ডোগানকে ম্যানচেস্টার সিটিতে নিয়ে এসেছিলেন। যদিও শুরুর দিকে চোট-আঘাত তাকে ভালই ভুগিয়েছে।ফলে ক্লাবের হয়ে তেমন অবদান রাখতে পারেনি। কিন্ত গত কয়েক বছরে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন জার্মান মিডফিল্ডার। ম্যান সিটিতে কার্যত স্বর্ণযুগ কাটিয়েছেন গুন্দোয়ান। মোট ১৪টি ট্রফি জিতেছেন। তার মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের খেতাব জিতেছেন পাঁচ বার। সদ্য সমাপ্ত মরসুমে দলের অধিনায়কত্বের দায়িত্বও সামলেছিলেন। একাধিকবার দলের পরিত্রাতা হিসেবে অবতীর্ণ হয়েছেন।
প্রসঙ্গত,সিটির জার্সি গায়ে গত সাত বছরে খেলেছেন ৩০০ ম্যাচ। গোল করেছেন ৬০টি। গত দুই মরসুমে সিটির নজরকাড়া সাফল্যের পিছনে দুর্দান্ত অবদান রেখেছিলেন জার্মান মিডফিল্ডার।অনেকদিন থেকেই শোনা যাচ্ছিল যে চলতি মরসুম ম্যান সিটিতে ইকার গুন্ডোগানের শেষ বছর। সেই জল্পনাই সত্যি হতে চলেছে।
দীর্ঘ ১৮ বছর বাদে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন মাঝমাঠের অন্যতম চালিকাশক্তি সের্হিও বুটসকেট। তাঁর জায়গাতে ইকার গুন্ডোগানকে নিচ্ছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ। জার্মান মিডফিল্ডারের সঙ্গে স্প্যানিশ ক্লাবটির তিন বছরের চুক্তি হচ্ছে। ইদানিং খারাপ সময় যাচ্ছে বার্সেলোনার।এখন দেখার, গুন্দোয়ানের যোগ দেওয়ার পরে স্প্যানিশ ক্লাবটির ভাগ্য বদলায় কিনা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…