খবর লাইভ : ভাঙড়ে মনোনয়ন জামার পর্বে অশান্তির অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধেই। আবার তিনিই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অতিরিক্ত নিরাপত্তা চেয়ে। মঙ্গলবার আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। বিচারপতি বলেন, “রাজ্যের অনেক বিধায়কই নিরাপত্তা পেয়ে থাকেন। বর্তমান পরিস্থিতিতে ভাঙড়ের বিধায়কের কেন্দ্রীয় নিরাপত্তা পাওয়া প্রয়োজন”।
তাঁকে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন নওশাদ। সেই প্রেক্ষিতে দ্রুত নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে হাই কোর্ট। আদালতের বিষয় নিয়ে কোনও মন্তব্য না করতে চাইলেও তৃণমূল সাংসদ শান্তনু সেন মনে করিয়ে দেন, বিজেপির সঙ্গে আইএফএফ নেতা নওশাদের কথোপকথন ফাঁসের কথা। বিজেপির মদত পুষ্ট আইএসএফ নেতা কেন্দ্রের নিরাপত্তা প্রত্যাশী নওশাদ- কটাক্ষ তৃণমূলের।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…