মতুয়া ঠাকুরবাড়িতে অভিষেকের যাওয়া নিয়ে অশান্তি, সিট গঠনের নির্দেশ হাইকোর্টের

খবর লাইভ : মতুয়া ঠাকুরবাড়িতে অশান্তির ঘটনায় সিট গঠনের নির্দেশ। ডিজিকে সিট গঠনের নির্দেশদিল কলকাতা হাইকোর্টের। আদালতে মামলা দায়ের করেছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর । সেই মামলার শুনানিতে ই এই নির্দেশ দিল হাইকোর্ট। এফআইআর হিসেবে মামলা গ্রহণ করতে হবে বলে নির্দেশ দেওয়া হল। গ্রেফতার করা হয়েছে যাঁদের, তাঁদের জামিন দেওয়ার নির্দেশও দিয়েছে হাইকোর্ট।

মঙ্গলবার শুনানি চালকালীন আদালত নির্দেশ দেয়, শান্তনুর দায়ের করা মামলায় ডিজিকে সিট গঠন করতে হবে। এডিজি পদমর্যাদার কোনও অফিসারকে তদন্তের দায়িত্ব দিতে হবে। ওই দিন মন্দির এবং চাঁদপাড়া হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহের নির্দেশও দিয়েছে আদালত। তদন্ত কতদূর এগোল, ১৮ জুলাইয়ের মধ্যে তার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ আদালতের।
গত ১১ জুন জনসংযোগ কর্মসূচি ছিল অভিষেকের। সেই কর্মসূচি শুরুর আগে ঠাকুরনগরে মতুয়া ঠাকুরবাড়িতেও যান তিনি। কিন্তিু তিনি পৌঁছনোর আগে থেকেই অশান্তি মাথাচাড়া দেয় ঠাকুরনগরে। তুমুল উত্তেজনা তৈরি হয়। মূল মন্দিরে ঢোকার রাস্তা বন্ধ করে দেওয়া হয়। মূল মন্দিরে ঢুকতে না পেরে পাশের মন্দিরে যান অভিষেক।
ওই দিন অভিষেক পৌঁছনোর আগেই দফায় দফায় অশান্তি ছড়ায়। অভিষেকের মতুয়াবাড়িতে পুজো দিতে আসা নিয়েও আপত্তি তোলেন শান্তনু। আগে থেকে তাঁর কাছ থেকে অনুমতি নেওয়া হয়নি বলে অভিযোগ করেন। রথযাত্রা প্রস্তুতিতে প্রচুর সমর্থক এসেছিলেন। কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। সকালের দিকে ঠাকুরবাড়ির নাটমন্দিরে পুলিশকেও সরিয়ে দিতে দেখা গিয়েছিল শান্তনুকে।
অভিষেকের সেই সফর ঘিরে সংবাদমাধ্যমেও মুখ খুলেছিলেন শান্তনু। যদিও অভিষেক এবং তাঁর সমর্থকরা কোনও প্ররোচনাতেই পা দেননি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago