খবর লাইভ : গত বৃহস্পতিবারই এশিয়ান ক্রিকেট কাউন্সিল জানিয়ে দেয়, এশিয়া কাপ আয়োজিত হতে চলেছে পাকিস্তান এবং শ্রীলঙ্কায়। শুরু হবে ৩১ আগস্ট। চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। পাকিস্তানের দাবি মেনে নিয়েই হাইব্রিড মডেলে এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হচ্ছে। পাকিস্তানে হবে চারটি ম্যাচ, আর বাকি ম্যাচ হবে শ্রীলঙ্কায়। এশিয়া কাপ নিয়ে জট কাটলেও, একদিনের বিশ্বকাপে খেলতে আসা নিয়ে নতুন করে অনিশ্চয়তা প্রকাশ করলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠি। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে নাজাম শেঠি জানিয়েছেন, বিষয়টি তাদের হাতে নেই, বরং সে দেশের সরকারের হাতে রয়েছে।
আরও পড়ুনঃ জেলাশাসকদের কাছে স্পর্শকাতর বুথের তালিকা চাইলো কমিশন!
এই নিয়ে পিসিবির চেয়ারম্যান নাজাম শেঠি বলেন,” ভারত ও পাকিস্তানের কথা বললে, পিসিবি কিংবা বিসিসিআই কোনও সিদ্ধান্ত নিতে পারবে না। সে দেশের নির্দিষ্ট সরকারই কেবল সিদ্ধান্ত নিতে পারে। আমাদের সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, যেমনটা ভারতের ক্ষেত্রে হয়, তাদের সরকার সিদ্ধান্ত নেয় তারা খেলবে কিনা। আমাদের বলে লাভ নেই যে আমরা আহমেদাবাদে খেলব কিনা। সময় আসলে, প্রথমে সিদ্ধান্ত নেওয়া হবে আমরা যাবো কি যাবো না, তারপর সরকার সিদ্ধান্ত নেবে আমরা কোথায় যাবো। আমাদের সিদ্ধান্ত এই দুটি গুরুত্বপূর্ণ শর্তের উপর নির্ভর করছে।”
চলতি বছর অক্টোবর মাসে ভারতের মাটিতে আয়োজিত হতে চলেছে একদিনের বিশ্বকাপ। সূত্রের খবর, আগামী ১৫ অক্টোবর বিশ্বকাপের মহারণে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান, যা হতে পারে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…