জেলাশাসকদের কাছে স্পর্শকাতর বুথের তালিকা চাইলো কমিশন!

খবর লাইভ : পঞ্চায়েত ভোটের  আগে এবার রাজ্যের জেলায় জেলায় স্পর্শকাতর এলাকা  এবং বুথের তালিকা চেয়ে পাঠালো কমিশন । ন্যূনতম ১০% স্পর্শকাতর বুথের তালিকা দেওয়া নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসকদের। আজকের মধ্যেই সব তথ্য রাজ্য নির্বাচন কমিশনের দফতরে পাঠাতে হবে।

স্পর্শকাতর এলাকা চিহ্নিত করা, সেই সঙ্গে কীভাবে অশান্তি ঠেকানো যায় তা নিয়ে রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে গতকাল অর্থাৎ শুক্রবারেই আলোচনা করেন স্বরাষ্ট্র সচিব বি পি গোপালিকা ও এডিজাআইনশৃঙ্খলা জাভেদ শামিম। মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে ইতিমধ্যেই বেশ কয়েকটি জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে। একই সঙ্গে উপদ্রুত জেলা, স্পর্শকাতর এলাকা চিহ্নিতকরণের কাজ শুরু করার নির্দেশ দেওয়া হল সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে।রাজ্যের কুড়িটি জেলায় বিশেষ পর্যবেক্ষক নিযুক্ত করছে কমিশন। প্রতি জেলায় একজন করে পর্যবেক্ষক থাকবেন বলে জানা গেছে।

পাশাপাশি পঞ্চায়েত ভোট পরিচালনা করতে যাতে সরকারি কর্মীদের কোন সমস্যা না হয় সেই কারণে আপাতত শিক্ষক বদলি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের শিক্ষা দফতর ইতিমধ্যেই এই নির্দেশিকা পাঠিয়েছে মধ্যশিক্ষা পর্ষদকে। যদিও বিষয়টি এখনও রাজ্য সরকারের বিচারাধীন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago