খবর লাইভ : উত্তর দিনাজপুরের চোপড়ার কাঁঠালবাড়ি কলোনি এলাকায় মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে, কংগ্রেস ও সিপিএম প্রার্থীদের মিছিলে গুলি। বেশ কয়েকজন গুলিবিদ্ধ বলে দাবি।বাম-কংগ্রেসের দাবি, তৃণমূলের সন্ত্রাসের জেরে গতকাল পর্যন্ত তাদের প্রার্থীরা মনোনয়নই জমা দিতে পারেননি।
আরও পড়ুনঃ পুর নিয়োগ দুর্নীতি মামলায় বহাল সিবিআই তদন্তের নির্দেশ!
এদিন চোপড়ার লালবাজার থেকে একসঙ্গে মিছিল করে বিডিও অফিসে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন কংগ্রেস ও সিপিএম প্রার্থীরা। মনোনয়ন কেন্দ্র থেকে বেশ কিছুটা দূরে গুলি চলে বলে অভিযোগ।
গুলিবিদ্ধ এক ব্যক্তি জানিয়েছেন, সবাই দল বেধে বিডিও অফিসে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলাম।হঠাৎ একদল দুষ্কৃতী ঝাঁপিয়ে পড়ল। ওরা মনোনয়ন জমা দিতে যেতে নিষেধ করেছিল। আমাকে গুলি করল। আমার ভাইয়ের ছেলেকেও গুলি করেছে। বড় বড় বন্দুক দিয়ে মারধরও করেছে।
তৃণমূলের চোপড়ার বিধায়ক হামিদুল রহমান বলেছেন, বামেদের নিজেদের মধ্যে গোলমালের জেরেই গুলিচালনার ঘটনা ঘটেছে। তাঁর বক্তব্য, ওরা নিজেদের মধ্যেই মারামারি করেছে। আমার কাছে খবর আছে, গত কয়েক দিন ধরে ওরা মনোনয়ন জমা দেওয়ার লোক পায়নি। আজ শুনলাম তিন-চারশো লোক নিয়ে পায়ে হেঁটে মনোনয়ন জমা দিতে যাবেন। রাস্তায় নিজেদের মধ্যে মারামারি করেছে। সিমপ্যাথি পেতে বিরোধীরা নাটক করছে।
পুরো ঘটনায় এলাকার পরিস্থিতি থমথমে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…