পুর নিয়োগ দুর্নীতি মামলায় বহাল সিবিআই তদন্তের নির্দেশ!

খবর লাইভ : পুর নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চও। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চ আগেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। বিচারপতি সাফ জানিয়েছিলেন, শিক্ষক নিয়োগ দুর্নীতি আর পুর নিয়োগ দুর্নীতির মধ্যে সরাসরি যোগ রয়েছে, আর সেকারণেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়েই এই মামলার তদন্ত করাতে হবে। আর সেই নির্দেশকে মান্যতা দিয়েই বৃহস্পতিবার একই পর্যবেক্ষণ ডিভিশন বেঞ্চেরও।

সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে আবেদন করেছিল রাজ্য। সেই মামলাতেই এদিন রায় দিল হাইকোর্ট। প্রথম পুর নিয়োগ দুর্নীতির অভিযোগ সামনে আসে অয়ন শীল গ্রেফতার হওয়ার পর। সেই মামলায় প্রথমে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে সেই মামলার বেঞ্চ বদল হয়। এরপর মামলা গড়ায় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। তিনিও সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখেন। এরপর ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। সিবিআই কেন এই মামলার তদন্ত করবে? তা নিয়ে ওঠে বিস্তর প্রশ্ন। পাশাপাশি পুরসভায় সিবিআই তল্লাশির সময় আধিকারিকদের হেনস্থা করা হয়েছে বলেও দাবি করেছিলেন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, ‘পুরসভা ও শিক্ষা দফতর, রাজ্যের অধীন দুটি জায়গাতেই একই ধরনের দুর্নীতি হয়েছে। যা পরস্পরের সঙ্গে যুক্ত। এদিন সিঙ্গল বেঞ্চের রায় যুক্তিযুক্ত ছিল বলেও উল্লেখ করেছে ডিভিশন বেঞ্চ। পাশাপাশি এদিন আদালত সাফ জানিয়েছে এই দুর্নীতি অসৎ উপায়ে টাকা ইনকামের একটা উপায়। এর প্রভাব জনসাধারণের উপর পড়েছে। তাই সিবিআই ছাড়া অন্য কাউকে দিয়ে কোনও তদন্ত সম্ভব নয় বলে স্পষ্ট করে দিয়েছে ডিভিশন বেঞ্চ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago