খবর লাইভ : টিকিট দেওয়ার ক্ষেত্রে স্বজনপোষণ এবং দুর্নীতির অভিযোগ তুলে ইস্তফা দিল মালদহে তৃণমূলের সংখ্যালঘু শাখা। বুধবার জেলার ৫৬ সদস্যের ওই কমিটি বৈঠকে বসে ইস্তফার সিদ্ধান্তের কথা জানিয়েছে।অভিযোগ, পঞ্চায়েত ভোটের টিকিট বিক্রি হয়েছে।কমিটির সদস্যেরা জানিয়ে দিয়েছেন, পঞ্চায়েত ভোটে তাঁরা দলের হয়ে সক্রিয় ভূমিকা পালন করবেন না। শুধু তা-ই নয়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘নবজোয়ার যাত্রা’কে ‘আইওয়াশ’ বলেও কটাক্ষ করেছেন সংখ্যালঘু শাখার সভাপতি মোসারফ হোসেন।
আরও পড়ুনঃ অলিম্পিক পদকজয়ী স্প্রিন্টারের মৃতদেহ বেডরুম থেকে কেন মিলল ১০ দিন পর?
তাদের অভিযোগ, পঞ্চায়েত ভোটে লাখ লাখ টাকার বিনিময়ে প্রার্থী করা হয়েছে। জেলার চেয়ারম্যান, সভাপতি এবং বিধায়কেরা টাকা নিয়েছেন। মালদহ জেলা পরিষদে ৪৩টি আসন, ১৫টি পঞ্চায়েত সমিতির ৪৩৬টি আসন এবং ১৪৬টি গ্রাম পঞ্চায়েতের ৩১৮৬টি আসন রয়েছে। কিন্তু কোনও আসনেই সংখ্যালঘু শাখার কাউকে প্রার্থী করা হয়নি।
মোসারফের অভিযোগ, ‘‘দলের পদে থেকেও প্রার্থী তালিকা নিয়ে অন্ধকারে ছিলাম আমি। আমাদের কাছে নাম চাওয়া হয়েছিল। আমরা দিয়েওছি। কিন্তু তাঁরা কেউ প্রার্থী হতে পারেননি।’’ এমনকী চাকরি চুরির সঙ্গে যাঁরা যুক্ত, তাঁরাও টিকিট পেয়েছেন বলে অভিযোগ সংখ্যালঘু শাখার।
মোসারফের দাবি, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে গোপন ব্যালটে নাম নথিভুক্ত করা হয়েছিল। তার পরেও নাম নেই। পুরোটাই আইওয়াশ।’’ সহ-সভাপতি আনহারুল হক হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘পঞ্চায়েত নির্বাচনে জেলা নেতৃত্ব এর ফল হাড়েহাড়ে বুঝতে পারবে!’’
তবে সংখ্যালঘু শাখার নেতৃত্ব জানিয়েছেন, ভোটে দলের কাজ না করলেও তাঁরা তৃণমূলেই থাকবেন।যদিও এই ইস্তফায় বিশেষ প্রভাব পড়বে না বলে জানিয়েছেন জেলা নেতৃত্ব।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…