তিরন্দাজিতে বিশ্বরেকর্ড গড়ল ভারতের ১৬ বছরের অদিতি গোপীচন্দ

খবর লাইভ : অনূর্ধ্ব-১৮ স্তরের তিরন্দাজিতে বিশ্ব রেকর্ড গড়ল ভারতের ১৬ বছরের অদিতি গোপীচন্দ।কলম্বিয়াতে তিরন্দাজির বিশ্বকাপে যোগ্যতা অর্জন পর্বে ৭২০-র মধ্যে ৭১১ পয়েন্ট পেল অদিতি। এর আগে ৭০৫ পয়েন্টের রেকর্ড ছিল। সেটাই ভেঙে দিয়ে নতুন রেকর্ড গড়ল অদিতি।
বিশ্ব রেকর্ড গড়ার পর অদিতি বলেছে, খুব ভাল লাগছে। খুব খুশি আমি। ভাবতেই পারিনি এই ভাবে লক্ষ্যভেদ করতে পারব। কিন্তু এই পয়েন্ট তুলতে পেরে আমি খুশি।
আরও এক ভারতীয় তিরন্দাজ জ্যোতি সুরেখা ভেন্নম এই প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে। সে ৭০৮ পয়েন্টে শেষ করে। ষষ্ঠ স্থানেও রয়েছে এক ভারতীয়। প্রণীত কৌর ৭০০ পয়েন্ট পেয়েছে। ২৮তম স্থানে অবনীত কৌর পেয়েছে ৬৮৪ পয়েন্ট।
দলগত প্রতিযোগিতাতেও রীতিমতো সফল ভারতীয়রা। মেয়েদের দলে ছিল জ্যোতি, অদিতি এবং প্রণীত। তাদের দল মোট ২১১৯ পয়েন্ট পায়। সেখানেও রেকর্ড ভাঙার সুযোগ ছিল। কিন্তু বিশ্বরেকর্ড থেকে এক পয়েন্ট কম পায় তারা। এর আগে দক্ষিণ কোরিয়ার দল পেয়েছিল ২১২০ পয়েন্ট। গত সপ্তাহে এশিয়া কাপে রেকর্ড গড়েছিল তারা।
ছেলেদের বিভাগে গত বছর চ্যাম্পিয়ন হয়েছিল অভিষেক বর্মা। এ বারে সে ৭০৭ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে শেষ করেছে। এই বছর এটাই তার প্রথম প্রতিযোগিতা ছিল। ওজাস প্রবীণ দেওতালে ১৩তম স্থানে শেষ করে। ৭০৩ পয়েন্ট পেয়েছে সে। রজত চোহান ৬৯৮ পয়েন্ট নিয়ে ২৮তম স্থানে শেষ করে। দলগত বিভাগে ছিল অভিষেক, ওজাস এবং সমাধন জকার। দ্বিতীয় স্থানে শেষ করে তারা। ২১১২ পয়েন্ট পেয়ে আমেরিকার পিছনে শেষ করে ভারত। ১৩ জুন থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা শেষ হবে ১৮ জুন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago