কলকাতা, শিলিগুড়িতে বাজি হাব গড়বে রাজ্য!

খবর লাইভ : এগরা এবং ইংরেজবাজারে ভয়াবহ বিস্ফোরণের পর সর্তক প্রশাসন। এবার কলকাতা ও শিলিগুড়িতে দুটি বাজি হাব তৈরির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পাশাপাশি প্রতিটি জেলায় ১৫ জন ব্যবসায়ীকে নিয়ে তৈরি হবে বাজি ক্লাস্টার। তার জন্য ৬ কাঠা জমির ব্যবস্থা করবে সরকার। জমির দাম হবে ১কোটি ২০ লক্ষ টাকা। ১০ শতাংশ অর্থ দিতে হবে মালিককে। বাকি টাকা দেওয়া হবে রাজ্য সরকারের তরফে। রাজ্যের ৭০ জন বাজি ব্যবসায়ীর সঙ্গে বৈঠক করার পর এমনই সিদ্ধান্ত নিয়েছে নবান্ন।

এর আগেও ক্লাস্টার তৈরির কথা জানিয়েছিল রাজ্য সরকার। এগরায় নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। সেখানে গিয়ে তিনি জানান, বেআইনি বাজি কারখানা রুখতে ক্লাস্টার তৈরি করা হবে। জনবসতি থেকে দূরে তৈরি হবে গ্রিন ক্র্যাকার ক্লাস্টার।

মুখ্যমন্ত্রী জানিয়ে ছিলেন গ্রিন ক্র্যাকার, যা মানুষের কাজে লাগে, অথচ জীবনে ক্ষতিকারক নয়, সেই রকম ধরনের ক্লাস্টার, যেখানে যেখানে বাজি কারখানা আছে, সেখান থেকে জনগণ সম্বলিত এলাকা, তার থেকে একটু দূরে করে দেওয়া হবে। সেইমত বাজি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব এবং সংশ্লিষ্ট আধিকারিকরা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago