খবর লাইভ : গত বিধানসভা নির্বাচনে ৭৭টি আসনে জয় পেয়েছিল বিজেপি। কয়েকটি জেলায় আধিপত্যও দেখাতে পেরেছিল। সেই ফলের ছায়া যদি পঞ্চায়েত ভোটেও পড়ে, তবে পাঁচটি জেলায় ভাল ফল করতে পারে দল, এমনই হিসাব রাজ্য বিজেপির। অঙ্ক বলছে, ওই পাঁচটি জেলার গ্রামাঞ্চলে বিধানসভার ভোট ধরে রাখতে পারলে, জেলা পরিষদ দখলের কাছাকাছি চলে যেতে পারে বিজেপি।
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, এ বার পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে ১০০ শতাংশ আসনে প্রার্থী দেবে দল। সাংগঠনিক বৈঠকেও তিনি সেই লক্ষ্য বেঁধে দিয়েছেন। তবে পুরোটা সম্ভব হবে কি না তা নিয়ে ধন্দ রয়েছে সুকান্তের দলেই। গেরুয়া শিবির সিদ্ধান্ত নিয়েছে, অন্য কোথাও কিছু যদি বাদ যায়ও, যে পাঁচটি জেলায় বিধানসভা নির্বাচনে গ্রামীণ ভোট প্রাপ্তিতে দল এগিয়ে সেখানে ১০০ শতাংশ আসনে প্রার্থী দিতেই হবে।
গত বিধানসভা নির্বাচনে বিজেপির জেতা ৭৭টি আসনের মধ্যে ৩৬টি কেন্দ্রের গোটা এলাকাই গ্রামাঞ্চল। রাজ্যে এই রকম আসন ১৬৩টি। আবার শহর ও গ্রাম মিশে রয়েছে এমন ৯২টি আসনের মধ্যেও ৩৬টিতে জয় পায় বিজেপি। পুরোপুরি শহরকেন্দ্রিক বিধানসভাগুলির মধ্যে বিজেপি মাত্র ৫টিতে জয়ী হয়। এই ৫টির মধ্যে আবার দিনহাটা ও রানাঘাটে পরে উপনির্বাচনে হেরে যায় গেরুয়া শিবির। শেষ পর্যন্ত বিজেপির হাতে থাকা ৭৫টি আসনের মধ্যে বেশিটাই উত্তরবঙ্গের। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে বিজেপি আধিপত্য দেখাতে পেরেছিল। অন্য দিকে দক্ষিণবঙ্গের পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় বিজেপি বেশি আসনে জয় পেয়েছিল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…