প্রচারে ব্যস্ত, চিঠিতে ইডির সমনের জবাব অভিষেকের

খবর লাইভ : নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকায় জন্য আপাতত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির ডাকে সাড়া দেবেন না বলে আগেই জানিয়ে দিয়েছিলেন। সেইমতো মঙ্গলবার ইডির ডাকে সাড়া দিলেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিবর্তে এদিন কেন্দ্রীয় সংস্থা ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে একটি জবাবী চিঠি দিয়েছেন তিনি। সেই চিঠিতে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন আজ তিনি হাজিরা দিতে পারবেন না।

এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় সংস্থার দফতরে হাজিরা দিতে ‘নবজোয়ার’ স্থগিত রেখে কলকাতায় ফিরেছিলেন। এরপর ৮ জুন ফের জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দেওয়া হয় অভিষেককে। এবং ১৩ জুন সকাল ১১ টায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়। তবে সেদিনই অভিষেক স্পষ্ট ভাবে জানিয়ে দেন, “দীর্ঘ ৮ থেকে ৯ ঘণ্টা জেরা করে নিটফল জিরো। বারবার ‘সময় নষ্ট করতে’ তলবে সাড়া দিতে পারবেন না তিনি।” পঞ্চায়েত নির্বাচনের একদিন পরও যদি তাঁকে তলব করা হয়, তাঁর যেতে আপত্তি নেই। তবে এই এক মাস তিনি কোনও ভাবেই নিজের রাজনৈতিক কর্মসূচি ত্যাগ করে কেন্দ্রীয় সংস্থার অফিসে ‘সময় নষ্ট করবেন না’। সেই মতোই মঙ্গলবার ইডির ডাকে সাড়া দিলেন না তৃণমূল সাংসদ।

আরও পড়ুনঃ ঘোষণা হল ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফরের সূচি

পরিবর্তে চিঠিতে অভিষেক জানিয়ে দিয়েছেন, “দলীয় কর্মসূচীতে ব্যস্ত আছি। আগামী ৮ তারিখ পঞ্চায়েত ভোট। আমি তদন্তে সমস্ত সাহায্য করেছি ও আগামী দিনেও করব। এই মুহূর্তে দলীয় কর্মসূচী ছেড়ে যাওয়া সম্ভব নয়।” চিঠিতে আদালতের রায়ের কপিও অভিষেক জুড়ে দিয়েছেন৷

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago