খবর লাইভ : সদ্য শেষ হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। আর এরই মাঝে ঘোষণা হয়ে গেল ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফরের সূচি। সূচি ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড। আগামী ১২ জুলাই থেকে শুরু হচ্ছে এই সফর। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি টেস্ট, তিনটি একদিনের সিরিজ এবং পাঁচটি টি-২০ সিরিজ খেলবে রোহিত শর্মারা।
টেস্ট দিয়ে শুরু ওয়েস্ট ইন্ডিজ সফর। ১২ জুলাই প্রথম ম্যাচে নামবে বিরাট কোহলিরা। ২০ জুলাই দ্বিতীয় টেস্ট। ম্যাচ দু’টি হবে যথাক্রমে ডোমিনিকা এবং ত্রিনিদাদে। দু’টি টেস্টই পরের মরশুমের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত। ২৭ জুলাই থেকে শুরু হবে একদিনের সিরিজ। ২৯ জুলাই দ্বিতীয় এবং ১ আগস্ট তৃতীয় একদিনের ম্যাচ। প্রথম দু’টি একদিনের ম্যাচ হবে বার্বাডোজে। তৃতীয় ম্যাচটি হবে ত্রিনিদাদে। ৩ আগস্ট থেকে শুরু টি-২০ ম্যাচ। যা হবে ত্রিনিদাদে। দ্বিতীয় টি-২০ ম্যাচটি হবে ৬ আগস্ট। ৮ আগস্ট তৃতীয় টি-২০ ম্যাচ। ১২ এবং ১৩ আগস্ট রয়েছে টি-২০ সিরিজের শেষ দু’টি ম্যাচ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…