নামল বৃষ্টি, তাপপ্রবাহের মাঝে ভিজল শহর ও শহরতলি!

খবর লাইভ : তাপপ্রবাহের জেরে নাজেহাল বঙ্গবাসীকে সুখবর দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। কেরলে বর্ষা আসার খবর পাওয়া মাত্রই আগামী রবিবার থেকে বৃষ্টি ভেজার আশা করছিল দক্ষিণ বঙ্গবাসী। তবে বরুণদের বোধহয় সময়ের আগেই কৃপা করলেন। শুক্রবারের দুপুরে বৃষ্টিস্নাত মহানগরী। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইলো শহরের বিভিন্ন প্রান্তে। আনন্দপুর, সল্টলেক, লেকটাউন, পার্কসার্কাস, যাদবপুর, ক্যামাক স্ট্রিট সহ কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে দুপুরের পর থেকেই শুরু হল তুমুল বৃষ্টি। তবু স্বস্তি মিলবে কি?

সাগরে চোখ রাঙাচ্ছে ‘বিপর্যয়’ , অন্যদিকে উত্তরবঙ্গে বর্ষা আসার সুখবর মিলেছিল সকালেই। প্রাক বর্ষার বৃষ্টি ঠিক কতক্ষণে ঘর্মাক্ত বাঙালীকে একটু আরাম দেবে সেই নিয়ে কাউন্টডাউন শুরু হয়ে গেছিল। হাওয়া অফিস জানিয়েছিল রবিবার থেকে আবহাওয়ার খানিকটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু এভাবে শুক্রবারেই যে মেঘ আর জল দুটোই মিলবে সেটা স্বপ্নেও ভাবেনি বাঙালি। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের খবর মিলেছে, পাশাপাশি কিছুটা হলেও গরমের তীব্র অনুভব থেকে হালকা স্বস্তির আমেজ পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। যদিও যেভাবে মাটি তপ্ত হয়ে আছে তাতে এই বৃষ্টিতে তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না বলেই মনে করছে আলিপুর আবহাওয়া দফতর।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago