গোপন সরকারি নথি চুরির অভিযোগে অভিযুক্ত ট্রাম্প, দোষ দিচ্ছেন বাইডেন প্রশাসনকে!

খবর লাইভ : যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারি নথি চুরির অভিযোগে অভিযুক্ত। তিনি নিজেই জানিয়েছেন, তাঁকে অভিযুক্ত করা হয়েছে। তিনি বলেন, ‘গোপন সরকারি নথি তদন্তে দুর্নীতিগ্রস্ত বাইডেন প্রশাসন আমার অ্যাটর্নিদের জানিয়েছে যে আমাকে অভিযুক্ত করা হয়েছে।’

গতকাল বৃহস্পতিবার ট্রাম্প তাঁর সোশ্যাল নেটওয়ার্ক ট্রুথ সোশ্যালে এসব কথা জানান। প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার পর গোপন সরকারি নথি নিজের কাছে রাখার অভিযোগ রয়েছে ট্রাম্পের বিরুদ্ধে। ট্রাম্পের মার-এ-লাগো রিসোর্টে তল্লাশি চালিয়ে এসব গোপন নথি বাজেয়াপ্ত করে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা।

আরও পড়ুনঃ রাজ্যে পঞ্চায়েত ভোট নিয়ে পাঁচ দাবিতে হাইকোর্টে মামলা বিজেপি এবং কংগ্রেসের
ট্রাম্পের এই বক্তব্যের বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ কিছু জানায়নি।
প্রাক্তন এই রিপাবলিকান প্রেসিডেন্ট লিখেছেন, “দুর্নীতিগ্রস্ত বাইডেন প্রশাসন আমার আইনজীবীকে জানিয়েছে, আমি নাকি এই মামলায় অভিযুক্ত হতে চলেছি।” ট্রাম্প এ-ও লিখেছেন যে, মঙ্গলবার তাঁকে মায়ামির যুক্তরাষ্ট্রীয় আদালতে ডেকে পাঠানো হয়েছে।
কিন্তু আমেরিকার অধিকাংশ সংবাদমাধ্যমই জানিয়েছে, এই তথ্য ‘চুরি’র মামলায় ট্রাম্পকে ইতিমধ্যেই অভিযুক্ত করা হয়েছে। আমেরিকার ইতিহাসে এর আগে এই ধরনের অভিযোগে কোনও প্রেসিডেন্ট কিংবা প্রাক্তন প্রেসিডেন্টই অভিযুক্ত হননি। সে ক্ষেত্রে ট্রাম্পই ‘ইতিহাস’ তৈরি করতে চলেছেন। সে প্রসঙ্গ উল্লেখ করে ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় লেখেন, “আমি কখনও ভাবিনি যে, দেশের প্রাক্তন প্রেসিডেন্টের সঙ্গে এমন কিছু হওয়া সম্ভব।”
২০২০ সালে নিরাপত্তা সংক্রান্ত একাধিক নথি আমেরিকার মহাফেজখানা থেকে নিয়ে গিয়েছিলেন ট্রাম্প। অভিযোগ, সেগুলো ট্রাম্প ফেরত দেননি। উল্টে এই নিয়ে তদন্ত শুরু হলে তদন্তপ্রক্রিয়ায় বাধা দেওয়ার চেষ্টা করেন। ৭৭ বছর বয়সি ট্রাম্প ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও রিপাবলিকান দলের প্রার্থী হয়ে নামতে চলেছেন। এর আগে পর্নতারকাকে ঘুষ দেওয়ার মামলাতেও নাম জড়িয়েছিল ট্রাম্পের।
২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় সাবেক পর্নো তারকা স্টরমি ড্যানিয়েলকে মোটা অঙ্কের ঘুষ দেওয়ার অভিযোগ রয়েছে ট্রাম্পের বিরুদ্ধে। এ ঘটনায় ফৌজদারি অপরাধে অভিযুক্ত হয়েছেন তিনি। ট্রাম্প বরাবরই এসব অভিযোগ অস্বীকার করেছেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago