রুজিরার পর এবার অভিষেককে তলব করল ইডি

খবর লাইভ : রুজিরা বন্দ্যোপাধ্যায়ের পরে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের চিঠির পরিপ্রেক্ষিতে আগামী মঙ্গলবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে তলব করা হয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। উল্লেখ্য, গত মাসেই ডায়মন্ডহারবারের সাংসদকে নিজাম প্যালেসে তলব করে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই।

স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষ অভিযোগ করেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলতে তাঁর ওপরে চাপ সৃষ্টি করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই। এ বিষয়ে চিঠিও লিখেছিলেন তিনি। ওই চিঠির পরিপ্রেক্ষিতে প্রথমে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজি‍ৎ গঙ্গোপাধ্যায় ও পরে বিচারপতি অমৃতা সিনহা এ বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য ইডি ও সিবিআইকে নির্দেশ দেন। সেই নির্দেশের পরিপ্রেক্ষিত গত মাসে কয়েক ঘন্টার নোটিশে নিজাম প্যালেসে তলব করা হয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। টানা নয় ঘন্টা ধরে জেরা করা হয়। যদিও জেরা শেষে অভিষেক খানিকটা কটাক্ষের সুরে বলেছেন, ‘অশ্বডিম্ব প্রসব হয়েছে।’

আরও পড়ুনঃ বন সহায়ক পদে রাজ্যের বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ হাইকোর্টের
বৃহস্পতিবার সকালেই কয়লা পাচার মামলায় অভিষেক-পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে জেরা করেন ইডির আধিকারিকরা। টানা সাড়ে চার ঘন্টার জেরা শেষে ইডি দফতর থেকে বেরোন। রুজিরাকে জেরার কয়েক ঘন্টার মধ্যেই অভিষেককে তলব করে নোটিশ পাঠান ইডির আধিকারিকরা। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ এবং মানসিকভাবে হেনস্থা করতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে এগারোটার সময়ে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago