খবর লাইভ : ঘোষণা হল পঞ্চায়েত নির্বাচনের দিন। আগামী ৮ জুলাই হবে ভোটগ্রহণ। ঘোষণা করলেন নয়া নির্বাচন কমিশনার রাজীব সিনহা। কমিশনের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার থেকেই নির্বাচনী বিধি কার্যকর হচ্ছে। আগামিকাল, শুক্রবার থেকেই মনোনয়ন জমা নেওয়ার প্রক্রিয়া শুরু হবে। ১৫ জুন পর্যন্ত মনোনয়ন জমা নেওয়া হবে। আর মনোনয়ন তুলে নেওয়ার শেষ তারিখ হল ২০ জুন। একদফাতেই ভোটগ্রহণ হবে বলে জানানো হয়েছে। ১১ জুলাই প্রকাশ হবে ভোটের ফল।
আরও পড়ুনঃ বন সহায়ক পদে রাজ্যের বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ হাইকোর্টের
যদিও কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নেওয়া হবে কি না, সে ব্যাপারে কমিশনের তরফে কিছু জানানো হয়নি। তবে কমিশনার বলেছেন, ‘রাজ্য পুলিশের উপর আস্থা রাখা উচিত। সরকারি কর্মচারীরা আমাদের সহকর্মী। আমাদের উপর আস্থা রাখতে বলব।’গতবার পঞ্চায়েত নির্বাচনে বহু জায়গায় বিরোধীদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল। ভোটে কারচুপির অভিযোগও তুলেছিলেন বিরোধীরা। এবার তাই নিরাপত্তা নিয়ে প্রশ্ন থাকলেও, রাজ্য নির্বাচন কমিশন সে ব্যাপারে কোনও দিশা দেখায়নি।
মোট ২২টি জেলায় ভোটগ্রহণ হবে, তার মধ্যে দার্জিলিং ও কালিম্পং-এই দুই জেলায় দ্বিস্তরীয় নির্বাচন ও বাকি ২০টি জেলায় ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন হবে।
রাজ্য নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠকের সঙ্গে সঙ্গে রাজ্যজুড়ে লাগু হয়ে গেল পঞ্চায়েত ভোটের আদর্শ আচরণ বিধি। আগামিকাল, শুক্রবার ৯ জুন থেকেই মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়ন জমা দেওয়ার শেষদিন ১৫ জুন। মনোনয়ন প্রত্যাহারের শেষদিন ২০ জুন। ব্যালট পেপারে ভোট গ্রহণ হবে। সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে।
রাজ্য পুলিশ দিয়েই পঞ্চায়েত ভোট করানোর ইঙ্গিত দিয়েছেন নির্বাচন কমিশনার। কেন্দ্রীয় বাহিনী নিয়ে কোনও আলোচনা হয়নি বলেই জানা যাচ্ছে। কয়েকদিনের মধ্যে সর্বদল বৈঠক ডাকবেন রাজ্য নির্বাচন কমিশন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…