খবর লাইভ : সব জল্পনার অবসান ঘটিয়ে আমেরিকার ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন লিওয়নেল মেসি। চলতি বছরই মেসির পিএসজি ছাড়ার সম্ভাবনা জোরালো ছিল। সেই মতে মেসিকে পেতে ঝাঁপিয়ে ছিল তাঁর পুরোনো ক্লাব এফসি বার্সেলোনা এবং সৌদি আরবের ক্লাব আল হিলাল। রেকর্ড অর্থে মেসিকে প্রস্তাব দেয় সৌদির ক্লাব। তবে শেষ দুদিনে মেসির বার্সার ফেরার জল্পনা বাড়ে। এমনকি মেসিও বার্সার ফেরার ইচ্ছে প্রকাশ করেন। কিন্তু শেষমেশ সই করেন ইন্টার মায়ামিতে। কিন্তু কেন সই ইন্টার মায়ামিতে? সেই নিয়ে মুখ খুললেন মেসি। বললেন, বার্সাকে অস্বস্তির মধ্যে দেখতে চাননি।
আরও পড়ুনঃ কালিয়াগঞ্জকাণ্ডে সিটকে অসহযোগিতা রাজ্য পুলিশের, অসন্তুষ্ট বিচারপতি মান্থা
এই নিয়ে মেসি বলেন,” আমি প্রচণ্ড ভাবে বার্সায় ফিরতে চেয়েছিলাম। আমার কাছে একটা স্বপ্ন ছিল। কিন্তু দু’বছর আগে যা হয়েছিল সেই পরিস্থিতিতে আর পড়তে চাইনি। অন্য কারও হাতে আমার ভবিষ্যৎ নির্ধারিত হোক, সেটা চাইনি। নিজের এবং পরিবারের কথা ভেবে সব সিদ্ধান্ত নিজেই নিয়েছি।”
বার্সায় যোগ না দেওয়া নিয়ে মেসির আরও বলেন,”আমি শুনেছিলাম স্প্যানিশ লিগ আমাকে সই করানোর ব্যাপারে সবুজ সঙ্কেত দিয়েছিল। কিন্তু বার্সায় আমার ফেরার পথে অনেক অনেক সমস্যা ছিল। কখনও চাইনি আমাকে সই করানোর জন্য ওরা ফুটবলারদের বিক্রি করে দিক বা বেতন কমিয়ে দিক। আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। অর্থ কোনও দিন আমার কাছে সমস্যা হয়নি। এমনকি চুক্তি নিয়ে বার্সার সঙ্গে কোনও আলোচনাই হয়নি। ওরা আমাকে একটা প্রস্তাব পাঠিয়েছিল। সেটা কখনও আনুষ্ঠানিক, লিখিত এবং সই করা প্রস্তাব ছিল না। বেতন নিয়ে কোনও কথাই হয়নি। অর্থ রোজগার করতে চাইলে তো সৌদিতে চলে যেতাম।”
এরপাশাপাশি তিনি আরও বলেন,”আমি জানি বার্সেলোনায় এখনও এমন কিছু মানুষ রয়েছেন যাঁরা চান না আমি ক্লাবে ফিরি। তাতে নাকি ক্লাবে নেতিবাচক প্রভাব পড়বে। ইউরোপের বিভিন্ন ক্লাব থেকে প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু সেগুলো পাত্তাও দিইনি। আমার একটাই ভাবনা ছিল, ইউরোপে খেললে বার্সেলোনাতেই খেলব। তবে হলো না। তবে বার্সেলোনার কাছাকাছি থাকার চেষ্টা করব। আবার গিয়ে বার্সেলোনায় থাকব, এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আশা করি কোনও একদিন ক্লাবকে সাহায্য করতে পারব। কারণ ক্লাবটাকে আমি ভালবাসি।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…