খবর লাইভ : গরুপাচার মামলায় সুকন্যা ঘনিষ্ঠ বিদ্যুৎবরণ গায়েনের বাড়িতে সিবিআই। পরিচারকের কাজ করেও এত সম্পত্তি কোথা থেকে এল তাঁর কাছে, সেবিষয়ে প্রশ্ন করা হয় তাঁকে বলে সূত্রের দাবি।
গরু পাচার মামলায় মঙ্গলবার থেকে তৎপরতা বাড়িয়েছে সিবিআই। বুধবার সকালে বিদ্যুৎবরণ গায়েনকে প্রায় ১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন তিন তদন্তকারী। বেলা সাড়ে ১১টা নাগাদ বোলপুরে বিদ্যুৎ গায়েনের বাড়ি থেকে বেরিয়ে যান তাঁরা। লিভার ক্যানসারে আক্রান্ত তিনি। সেই শারীরিক অসুস্থতার জন্যই বাড়ি এসে সুকন্যাঘনিষ্ঠকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গরু পাচার মামলায় বর্তমানে তিহাড়েই রয়েছেন অনুব্রত মণ্ডল এবং তাঁর কন্যা সুকন্যা মণ্ডল। তাও তদন্তের কিনারা করতে পারেনি সিবিআই।রতনকুঠিতে ফের অস্থায়ী ক্যাম্প বানিয়েছে সিবিআই। এমনকী, বুধবার অনুব্রত ও সুকন্যা ঘনিষ্ঠ একাধিক ব্যক্তিকে সেখানে তলব করা হয়েছে বলে খবর। সিবিআই সূত্রের দাবি, শক্তিগড়ে অনুব্রত মণ্ডলের সঙ্গে যাঁরা দেখা করেছিলেন, এবার সিবিআইয়ের স্ক্যানারে তাঁরাই।
দীর্ঘদিন বোলপুর পুরসভার অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতেন বিদ্যুৎবরণ। ট্রাকের খালাসি ছিলেন। ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পরই স্থায়ী চাকরি পান তিনি। সিবিআই অনুব্রতকে গ্রেপ্তারির পর যে কোম্পানি গুলির হদিশ মিলেছে, তাতে প্রথম ডিরেক্টরের নাম ছিল সুকন্যা। দ্বিতীয় নাম বিদ্যুৎবরণ গায়েন। ফলে স্বাভাবিকভাবেই তাঁর দিকে নজর ছিল সিবিআই। তদন্তকারীদের প্রশ্ন, সামান্য পুরসভার চাকরি করে কীভাবে এত সম্পত্তির মালিক হলেন বিদ্যুৎ? কীভাবে এত কোম্পানির ডিরেক্টর পদ পেলেন? যদিও গোটাটাই এখনও ধোঁয়াশা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…