সিলমোহর রাজভবনের, রাজ্যের নয়া নির্বাচন কমিশনার হচ্ছেন রাজীব সিনহা

খবর লাইভ : দীর্ঘ টালবাহানার পর পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশনের প্রধান হিসাবে রাজীব সিনহার নামেই অনুমোদন দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গত ২৮ মে এই পদে মেয়াদ শেষ হয়েছিল সৌরভ দাসের। তারপর নবান্নর তরফে রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহার নাম সুপারিশ করে রাজভবনে প্রস্তাব পাঠানো হয়েছিল। এতদিনে সেই সুপারিশে সিলমোহর দিল রাজভবন।অর্থ্যাৎ, রাজ্যের নয়া নির্বাচন কমিশনার হিসাবে রাজীবের নামেই অনুমোদন দেওয়া হয়েছে বলে রাজভবন সূত্রে খবর।

আরও পড়ুনঃ আজ ওভালে শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, তৈরি ভারত- অস্ট্রেলিয়া

সামনেই পঞ্চায়েত ভোট। তার আগেই নতুন নির্বাচন কমিশনার পেল রাজ্য। বুধ অথবা বৃহস্পতিবারই দায়িত্ব গ্রহণ করবেন তিনি।
রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের কার্যকালের মেয়াদ শেষ হয় গতমাসেই। তার পর থেকে রাজ্যে নির্বাচন কমিশনারের পদ খালি পড়েছিল। সেই নিয়ে বার বার প্রশ্ন ওঠে। রাজ্যের তরফে নাম পাঠানো সত্ত্বেও, রাজভবনের তরফে এতদিন অনুমোদন মেলেনি। তবে এবার অপেক্ষার অবসান ঘটিয়ে রাজ্যে নির্বাচন কমিশনারের পদে বসতে চলেছেন রাজীব সিনহা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago