রাজ্যের সব চিটফান্ড মামলা এবার ব্যাঙ্কশাল কোর্টে

খবর লাইভ : এবার রাজ্যের সমস্ত চিটফান্ড সংক্রান্ত মামলা চলবে একটি আদালতে। এখন থেকে পশ্চিমবঙ্গের ১৯টি জেলার চিটফান্ড সংক্রান্ত মামলার শুনানি হবে ব্যাঙ্কশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (২) কৌশিক কুণ্ডুর এজলাসে। ইতিমধ্যে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলা ও মহকুমা আদালত থেকে সংশ্লিষ্ট মামলার নথিপত্র আসতে শুরু করেছে ব্যাঙ্কশাল কোর্টে।

বেশকিছু চিটফান্ড মামলায় অভিযুক্তদের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হওয়ার ক্ষেত্রে সমন জারি ও তারিখ পড়েছে। জানা গিয়েছে, এখনই একশোটির বেশি মামলার নথি এসে পৌঁছেছে ওই এজলাসে। আদালত সূত্রে খবর, যেসব চিটফান্ড সংক্রান্ত মামলায় চার্জশিট হয়ে গিয়েছে, কেবলমাত্র সেগুলিই শুনানির জন্য কলকাতার এই আদালতে স্থানান্তরিত করা হবে।

এক্ষেত্রে মামলায় যদি কোনও এমএলএ, এমপি অভিযুক্ত থাকেন, তাঁদের শুনানি হবে বিধাননগরে জনপ্রতিনিধিদের জন্য গঠিত বিশেষ আদালতে। আর যেসব অভিযুক্ত চিটফান্ড সংস্থার বিরুদ্ধে সেবি আইনে মামলা দায়ের করা হয়েছে, সেই সমস্ত মামলার শুনানি ব্যাঙ্কশালের যে বিশেষ আদালতে চলছে, সেখানেই যথারীতি শুনানি হবে।

 

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago