লিও সরতেই বিরাট ধাক্কা পিএসজির, কমে গেল ফলোয়ারের সংখ‍্যা

খবর লাইভ : সদ‍্য পিএসজির সঙ্গে সম্পর্ক শেষ হয়েছে লিওনেল মেসির। আর মেসি সরতেই বিরাট ধাক্কা পিএসজির। মেসি-পিএসজি বিচ্ছেদ হতেই ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা কমে গেল ফরাসি ক্লাবের। জানা যাচ্ছে প্রায় ১০ লক্ষ ফলোয়ার কমে গিয়েছে পিএসজির। বার্সেলোনা থেকে পিএসজিতে মেসি যোগ দেওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার সংখ্যা বেড়েছিল ফরাসি ক্লাবের। তবে সম্পর্ক শেষ হতেই মুহূর্তের মধ্যে ফলোয়ার সংখ্যা কমে গেল এমবাপেদের ক্লাবের।

জানা যাচ্ছে, অতীতে পিএসজির ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা ছিল ৬৯.৯ মিলিয়ন। কিন্তু মেসি সরতেই ফলোয়াড় সংখ্যা কমে দাঁড়ায় ৬৮.৩ মিলিয়ন। যা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। পিএসজির সঙ্গে ২ বছরের সম্পর্ক শেষ হওয়াতে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে, তার পরবর্তী গন্তব্য কোথায়।

জানা যাচ্ছে, নিজের পুরোনো ক্লাব বার্সেলোনায় ফিরতে চান লিও। বার্সার সঙ্গে কথাবার্তাও বলছেন মেসির বাবা জর্জ। তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি। সূত্রের খবর,আর্থিক সমস্যাই মূল বাধা। এদিন বার্সেলোনার সভাপতির বাড়িতে বৈঠক করেন জর্জ। সাংবাদিকদের মেসির বাবা বলেন, “লিও বার্সেলোনাতে ফিরতে চায়। আমারও ভাল লাগবে ও বার্সেলোনায় ফিরলে। আমরা আত্মবিশ্বাসী। বার্সেলোনা একটা বিকল্প তো বটেই। কিন্তু লিওর ভবিষ্যৎ কয়েক দিন পরেই জানা যাবে।” এদিকে বার্সেলোনার পাশাপাশি সৌদির ক্লাব আল হিলালও বিরাট প্রস্তাব দিয়েছে লিওকে। এখন দেখার মেসি কোন ক্লাবে যোগ দেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago