ব্রিজভূষণের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগ প্রত্যাহার করল নাবালিকা কুস্তিগির

খবর লাইভ : সর্বভারতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের গ্রেফতারির দাবিতে বেশ কয়েক সপ্তাহ ধরে আন্দোলন করছেন জাতীয় স্তরের কুস্তিগিররা। তাঁর বিরুদ্ধে পকসো আইনে অভিযোগ এনেছিল নাবালিকা কুস্তিগির।কিন্তু মঙ্গলবারসেই অভিযোগ তুলে নেওয়া হল। ফলে শিশু সুরক্ষা আইনে কুস্তি ফেডারেশন সভাপতির বিরুদ্ধে আর কোনও মামলা থাকল না।
ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনে জোড়া এফআইআর দায়ের করেছেন পদকজয়ী কুস্তিগিররা। সোমবার উত্তরপ্রদেশের গোন্ডায় তাঁর বাড়িতে পৌঁছে যায় দিল্লি পুলিশ। যেখানে ব্রিজভূষণের সহকর্মীদের বয়ান রেকর্ড করা হয়েছে। তাঁদের বয়ান রেকর্ডের পাশাপাশি যে নাবালিকা ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল, তার বয়ানও রেকর্ড করা হয়েছে। সেখানেই নাবালিকা নতুন বয়ান দিয়েছেন।জানা গিয়েছে, ১৬৪ নম্বর ধারার কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর আইনের আওতায় নিজের নতুন বয়ান দিয়েছে ওই নাবালিকা।এর ফলে ব্রিজভূষণের বিরুদ্ধে আর পকসো আইনের অন্তর্ভূক্ত কোনও অভিযোগ থাকল না।
মঙ্গলবার বিজেপি সাংসদ ব্রিজভূষণের বাড়িতে যাঁরা কাজ করেন, যাঁরা তাঁর সহকর্মী, তাঁদের বয়ান সংগ্রহ করা হয়েছে। তাঁদের পরিচয়পত্র এবং ঠিকানাও নথিভুক্ত করা হয়েছে। এই বয়ানই পরবর্তী তদন্তে সাহায্য করবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
উল্লেখ্য, সোমবারই কুস্তিগির সাক্ষী মালিক জানিয়েছেন, তিনি, বজরং পুনিয়ারা রেলের চাকরিতে যোগ দিলেও তাঁদের আন্দোলন থামবে না। সুবিচারের জন্য তাঁরা লড়াই চালিয়ে যাবেন। আবার কুস্তিগিরদের পাশে দাঁড়িয়ে কেন্দ্রকে সময়সীমা বেধে দিয়েছে কৃষক সংগঠন। তারা জানিয়েছে, ৯ জুনের মধ্যে ব্রিজভূষণকে গ্রেপ্তার না করলে বৃহত্তর আন্দোলনে নামা হবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago