খবর লাইভ : ওয়েলথ উইজার্ড প্রাইভেট লিমিটেড, আর্কাইভ কনসালটেন্সি ও এসডি কনসালটেন্সি, তিনটি কোম্পানিরই নিয়ন্ত্রণ ছিল সুজয়কৃষ্ণ ভদ্রের হাতে। ইডির দাবি, জেরায় এমনই স্বীকার করেছেন সুজয়কৃষ্ণ ভদ্র।আগেই এই সংস্থার ডিরেক্টররা দাবি করেছিলেন, কোম্পানির সবকিছু ঠিক করতেন সুজয়কৃষ্ণ।
তদন্তে উঠে এসেছে লেনদেন সংক্রান্ত আরও বেশ কয়েকটি চাঞ্চল্যকর তথ্য। আদালতে ইডি দাবি করেছে, কুন্তল ঘোষের অ্যাকাউন্ট থেকে সুজয়কৃষ্ণর
অ্যাকাউন্টে একবার ঢুকেছে ৫ লক্ষ টাকা। আবার ২ দিন পর তা ফেরত গেছে কুন্তলের কাছে।
এর কারণ কী? ইডি সূত্রে দাবি, কোনও সদুত্তর দিতে পারেননি সুজয়কৃষ্ণ। শুধু তাই নয়, চাকরি বিক্রির ৭০ লক্ষ টাকা কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে নয়, সুজয়কৃষ্ণকে দেওয়া হয়েছিল নগদ। সেই টাকা কোন কাজে ব্যবহার করেছেন সুজয়কৃষ্ণ? কোথায় বিনিয়োগ করেছেন, তাঁর খোঁজ করছেন আধিকারিকরা।
গোপাল দলপতি জানিয়েছেন, কালীঘাটের কাকুর কাছে টাকা পাঠাতে হবে, বলত কুন্তল ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…