খবর লাইভ : আরজি কর হাসপাতালের অর্থোপেডিক বিভাগে এক চিকিৎসকের শ্লীলতাহানির ঘটনায় জল গড়িয়েছে কলকাতা হাইকোর্ট পর্যন্ত। হাসপাতাল কর্তৃপক্ষ ওই ঘটনায় তিন চিকিৎসককে সাসপেন্ড করে। তাঁরা ওই সাসপেনশনের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেন। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি অনিরুদ্ধ রায় জানতে চান, কোন আইনে ওই তিন জনকে সাসপেন্ড করা হয়েছে। আদালতের নির্দেশ, ওই চিকিৎসকদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। ১৪ জুন মামলার পরবর্তী শুনানি। আদালত বলেছে, কোন আইনে এই সাসপেনশন, হাসপাতাল কর্তৃপক্ষকে তা জানাতে হবে। না জানাতে পারলে অবিলম্বে সাসপেনশন প্রত্যাহার করতে হবে।
গত বৃহস্পতিবার আরজি কর হাসপাতালের অর্থোপেডিক বিভাগের এক মহিলা চিকিৎসকের শ্লীলতাহানির অভিযোগ ওঠে সহকর্মী চিকিৎসকের বিরুদ্ধে। তাতে আরও দুই চিকিৎসক মদত দেন বলে ওই মহিলা চিকিৎসকের অভিযোগ। এ ব্যাপারে টালা থানায় অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে হাসপাতাল কর্তৃপক্ষ তদন্ত চালায়। তার পরিপ্রেক্ষিতে মূল অভিযুক্ত সহ তিন চিকিৎসককে সাসপেন্ড করা হয়। সেই সাসপেনশনের বিরুদ্ধে আদালতে যান চিকিৎসকরা। এদিন সেই মামলারই শুনানিতে বিচারপতি অনিরুদ্ধ রায় ওই রায় দেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…