কবে স্কুল খুলবে ? শিক্ষা দফতরকে চিঠি মধ্যশিক্ষা পর্ষদের

খবর লাইভ : তীব্র গরমের কারণে নির্দিষ্ট সময়ের আগেই রাজ্যে সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি পড়ে যায়। এক মাস হতে চলল বন্ধ স্কুল। কবে খুলবে? শিক্ষা দফতরকে চিঠি পাঠিয়ে জানতে চাইল মধ্যশিক্ষা পর্ষদ।

২৪ মে থেকে সরকারি স্কুলগুলিতে ছুটি পড়ার কথা ছিল। কিন্তু তীব্র দহনের জেরে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ২ মে থেকে স্কুলে গরমের ছুটি শুরু হয়েছিল। সেই সময় সরকারি নির্দেশিকায় বলা হয়েছিল, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত স্কুল বন্ধই থাকবে। এদিকে, পর্ষদের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, গরমের ছুটি শেষ হওয়ার কথা আগামী ৪ জুন। এবার ৫ তারিখ থেকে স্কুল খুলবে কি না, সে বিষয়ে শিক্ষা দফতরের মতামত জানতে চেয়েছে পর্ষদ। কারণ, পর্ষদের কাছে স্কুল খোলার তারিখ জানতে চাইছে স্কুল কর্তৃপক্ষ। মাঝে কদিন বৃষ্টি হলেও, আপাতত সেই সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। এই পরিস্থিতিতে সোমবার থেকে সরকারি স্কুল খুলবে কি না তা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago