রাজ্য সরকারি পদে ১ লক্ষ ২৫ হাজার নিয়োগ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

খবর লাইভ : আদালতের নির্দেশে যখন একের পর এক চাকরি বাতিল হচ্ছে, তখন রাজ্যের বেকার যুবক-যুবতীদের খুশির খবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মঙ্গলবার, নবান্নে সাংবাদিক বৈঠকে রাজ্যের বিভিন্ন সরকারি পদে ১ লক্ষ ২৫ হাজার নিয়োগের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানান, ‘‘রাজ্যে নতুন কর্মী নিয়োগে জোর দিচ্ছে সরকার। সব মিলিয়ে বিভিন্ন দফতরে ১ লক্ষ ২৫ হাজার চাকরি হবে।’’

রাজ্যের প্রায় সব সরকারি পদে নিয়োগের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

একনজরে শূন্যপদে নিয়োগের তালিকা-

• প্রাথমিকে ১১ হাজার, উচ্চ প্রাথমিকে ১৪ হাজার ৫০০ শিক্ষক
• কলেজ, বিশ্ববিদ্যালয়েও ২২০০ অধ্যাপক
• স্বাস্থ্যক্ষেত্রে ২ হাজার চিকিৎসক ও ৭ হাজার নার্স
• পুলিশের বিভিন্ন পদে ২০ হাজার কর্মী
• গ্রুপ ডি পদে ১২ হাজার কর্মী
• গ্রুপ সি পদে ৩ হাজার কর্মী
• ৭ হাজার আশা কর্মী
• অঙ্গনওয়াড়িতে ৯৪৯৩ কর্মী
• অঙ্গনওয়াড়ি সহায়ক পদে ১৩৯২৬ জন

রাজ্য কর্মসংস্থানে বারবারই জোর দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন তিনি। এদিন নিয়োগের ঘোষণার পাশাপাশি বিরোধীদের কটাক্ষও করেন মুখ্যমন্ত্রী। বারবার আদালতের নির্দেশে চাকরি বাতিল। এর জেরে বেকার বহু তরুণ-তরুণী। এদিন কারও নাম না করে মুখ্যমন্ত্রী বলেন, “এই নিয়োগে যেন কেউ বাধা না দেয়। চাকরি দেওয়ার ক্ষমতা নেই। খালি চাকরি খাওয়া।“

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago