খবর লাইভ : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘নবজোয়ার যাত্রা’-র পাল্টা এবার রাজ্যজুড়ে ৯০ দিনের জনসম্পর্ক অভিযানে নামছে বঙ্গ বিজেপি। লক্ষ্য জনসংযোগ। ভরসা মোদি!
অভিষেকের নবজোয়ারের পাল্টা বঙ্গ বিজেপির জনসম্পর্ক অভিযান ১ জুন থেকে টানা তিনমাস ব্যাপী গ্রামে গ্রামে হবে। রাজ্যজুড়ে ৩১ অগাস্ট পর্যন্ত এই জনসম্পর্ক অভিযানে বিজেপির রাজ্য নেতৃত্ব ছাড়াও একঝাঁক কেন্দ্রীয় নেতৃত্বের থাকারও সম্ভাবনা। একদিকে মোদি সরকারের ৯ বছর পূর্তিতে সাফল্যের প্রচার আর অন্যদিকে শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ইস্যুই হাতিয়ার বঙ্গ পদ্ম শিবিরের। আগামী তিন মাসে সব বুথে পৌঁছনোর লক্ষ্যমাত্রা নিয়ে জনসম্পর্ক অভিযানে এক হাজার সভা করার পরিকল্পনা রয়েছে গেরুয়া শিবিরের।
আরও পড়ুনঃ সোমবার থেকে তাপমাত্রা বাড়বে! জ্যৈষ্ঠের দাবদাহে পুড়বে বঙ্গ
জেলায় জেলায় সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে ক্লোজ ডোর বৈঠক থেকে পথে নেমে প্রচার। মোদি সরকারের ৯ বছর পূর্তিতে দেশের সাফল্যের পাশাপাশি বাংলার প্রাপ্তির খতিয়ান তুলে ধরে বিলি করা হবে লিফলেটও। বাংলার গুণীজনদের বাড়িতে যাওয়ার পরিকল্পনা-সহ নানান কর্মসূচি রয়েছে এ রাজ্যের শীর্ষ পদ্ম নেতাদের বলেও জানা গেছে।
তিনমাসের জনসম্পর্ক অভিযানে বঙ্গ বিজেপির প্রথম সারির নেতৃত্ব ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে অমিত শাহ, জে পি নাড্ডা-সহ অন্যান্য কেন্দ্রীয় নেতা মন্ত্রীরাও উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে বলেও খবর বিজেপি সূত্রের। শীঘ্রই বঙ্গ বিজেপির জনসম্পর্ক অভিযানের সূচি প্রকাশ করা হবে বলে দলীয় সূত্রের খবর।
দরজায় কড়া নাড়ছে পঞ্চায়েত ভোট। আর তারপর চব্বিশে লোকসভা। তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টানা ৬০ দিনের নবজোয়ার কর্মসূচির মাঝেই এবার পাল্টা ৯০ দিনের জনসম্পর্ক অভিযানে নেমে প্রচারে ঝড় তুলতে চাইছে বঙ্গ পদ্ম ব্রিগেড। বঙ্গ বিজেপির মাথা ব্যথার অন্যতম কারণ তাদের নড়বড়ে সংগঠন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…