খবর লাইভ : শালবনিতে অভিষেকের জনসংযোগ যাত্রায় অংশ নিয়ে, হামলার ঘটনায় কুড়মিদের কার্যত ক্লিনচিট দিয়ে বিজেপিকে দায়ী করেছিলেন তৃণমূলনেত্রী। এরপরেও কুড়মি নেতা রাজেশ মাহাতো-সহ আরও ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। কুড়মি নেতা রাজেশ মাহাতোর হুঁশিয়ারি, আন্দোলন চলবে। এদিন, ধৃত কুড়মি নেতা রাজেশ মাহাতো-সহ ৪ জনকে একদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ঝাড়গ্রাম আদালত।
কনভয়ে হামলার দায় বিজেপির ওপর চাপানোয় তৃণমূলকে পাল্টা হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ। বললেন, ‘জঙ্গলমহলে বিজেপি কর্মীর গায়ে হাত দেবেন না, জ্বলে যাবে। বিজেপি কর্মীদের গায়ে হাত দিলে জঙ্গলমহলে ঢুকতে পারবেন না। তৃণমূলের কোনও নেতাকে জঙ্গলমহলে থাকতে দেব না। এই আন্দোলন কালীঘাট অবধি যাবে’ হুঙ্কার দিলীপ ঘোষের।
আরও পড়ুনঃ সোমবার থেকে তাপমাত্রা বাড়বে! জ্যৈষ্ঠের দাবদাহে পুড়বে বঙ্গ
অন্যদিকে নবজোয়ার যাত্রা নিয়েও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘ ওটা নবজোয়ার নয়, ধর্না জোয়ার, বিক্ষোভ জোয়ার। তাই রেডিও-ই ভাল। সামনে গেলেই তো লোকে চোর চোর বলবে, আর গাড়ি আটকাবে। ‘
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…