ভয়াবহ তুষারধস পাকিস্তানে! অন্তত ১০ জনের মৃত্যু, আহত বহু

খবর লাইভ : পাকিস্তানে ভয়াবহ তুষারধসে মৃত্যু হল তিন মহিলা সহ কমপক্ষে ১০জনের। বরফের নীচে চাপা পড়েছেন আরও অন্তত ২৫ জন। তাঁদেরকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার পাকিস্তানের গিলগিট-বাল্টিস্তান প্রদেশে আচমকাই ধস নামে। বরফের চাঁই ভেঙে পাহাড়ের ঢাল বেয়ে গড়িয়ে যায় নীচের দিকে। আচমকাই দুর্যোগের কবলে পড়েন বহু মানুষ। বরফের নীচে চাপা পড়ে মৃত্যু হয় অন্তত ১০ জনের।
হিমালয়ের বুকে পাকিস্তানের একেবারে উত্তর পূর্ব কোণে ভারত সীমান্তের গা ঘেঁষে গিলগিট-বাল্টিস্তানে তুষারে ঢেকেই থাকে।

আরও পড়ুনঃ ব্যারাকপুর কাণ্ডে অর্জুন-সৌগতর বাকযুদ্ধে ‘বিড়ম্বনা’ বেড়েছে শাসকদলের অন্দরে

শনিবার আচমকাই ধস নামে। খবর পেতেই ছুটে যান স্থানীয়রা। উদ্ধারকাজে হাত লাগান তাঁরা। পরে অবশ্য ছুটে আসেন সেনা জওয়ানরাও।আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। আরও কেউ সেখানে আটকে আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনায় শোকপ্রকাশ করেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। টুইট করে জানিয়েছেন, ঘন ঘন আবহাওয়ার পরিবর্তনের জন্য দেশে এই ধরনের বিপর্যয় নেমে আসছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago