খবর লাইভ : ব্যরাকপুরে ভরসন্ধ্যায় ডাকাতি ও খুনের ঘটনায় পুলিশের গাফিলতির প্রশ্নে বিবৃতি এবং পাল্টা বিবৃতি দিয়ে একে অপরের সঙ্গে বাগ্যুদ্ধে জড়িয়ে পড়েছেন দুই সাংসদ অর্জুন সিং এবং সৌগত রায়। অর্জুন ব্যারাকপুরের সাংসদ। আর সৌগত তার অনতিদূরের লোকসভা কেন্দ্র দমদমের তৃণমূল সাংসদ। ব্যারাকপুরের সোনার দোকানে ডাকাতি এবং ডাকাতদের গুলিতে দোকানের মালিকের যুবক পুত্রের মৃত্যুর ঘটনা নিয়ে শোরগোল পড়েছে। সেই প্রেক্ষিতেই এলাকার সাংসদ হিসেবে পুলিশের বিরুদ্ধে মুখ খুলেছিলেন অর্জুন। যা তাঁর এখনকার দল তৃণমূলকে ‘অস্বস্তি’তে ফেলেছে। সৌগত আবার প্রকাশ্যেই অর্জুনের সমালোচনা করেছেন। তাতে আরও ‘বিড়ম্বনা’ বেড়েছে শাসকদলের অন্দরে। তা নিয়ে কটাক্ষ করতে ছাড়ছেন না বিরোধীরা।
ব্যারাকপুরকাণ্ডে তদন্ত যত এগোচ্ছে, ততই ঝাড়খণ্ড-যোগ স্পষ্ট হচ্ছে। আনন্দপুরী এলাকার সোনার দোকানে ডাকাতি ও খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে জামশেদ আনসারি গ্রেফতার হওয়ার পর তেমনটাই মনে করছেন তদন্তকারীদের একাংশ। জামশেদ ছাড়াও ওই ঘটনায় গ্রেফতার হয়েছেন সফি খান নামে আর এক জন। তদন্তকারীদের দাবি, জামশেদ ও সফিই ঘটনার দিন গুলি চালিয়েছিলেন।
এলাকার সাংসদ হিসেবে পুলিশের বিরুদ্ধে মুখ খুলেছিলেন অর্জুন। যা তাঁর এখনকার দল তৃণমূলকে ‘অস্বস্তি’তে ফেলেছে। সৌগত আবার প্রকাশ্যেই অর্জুনের সমালোচনা করেছেন। তাতে আরও ‘বিড়ম্বনা’ বেড়েছে শাসকদলের অন্দরে। তা নিয়ে কটাক্ষ করতে ছাড়ছেন না বিরোধীরা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…