মমতার অনুরোধে পাটনায় ১২ জুন বিরোধীদের প্রথম সম্মিলিত বৈঠক

খবর লাইভ : ২০২৪-এর আগে বিরোধী জোট গঠনে নয়া মোড় । পাটনায় ১২ জুন হতে চলেছে বিরোধীদের প্রথম সম্মিলিত বৈঠক।বৈঠকে তৃণমূলের সঙ্গে থাকছে কংগ্রেস। হাজির থাকবে আরজেডি, জেডিইউ, ডিএমকে, এনসিপি সহ অধিকাংশ বিরোধী দল।পাটনায় বৈঠক ডাকতে নীতীশ-তেজস্বীকে আগেই অনুরোধ জানিয়েছিলেন মমতা। সেই অনুরোধ মেনেই বৈঠক ডাকলেন নীতীশ।

ঠিক ছিল প্রধানমন্ত্রীর ডাকা নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়ে নীতীশ কুমারের সঙ্গে দেখা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি থেকে সোজা পটনায় যাবেন বাংলার মুখ্যমন্ত্রী। শনিবার দিল্লির সেই বৈঠক হয়ে গিয়েছে। মমতা-সহ ১১ জন মুখ্যমন্ত্রী বৈঠকে যোগ দেননি। তবে দিল্লিতে না গেলেও মমতার পটনা যাওয়ার পরিকল্পনা বদলাচ্ছে না। জানা গিয়েছে, আগামী ১২ জুন বিজেপি বিরোধী দলগুলির বৈঠক বসছে বিহারে। সেই বৈঠকে যোগ দিতে ১১ তারিখেই কলকাতা থেকে পটনার উদ্দেশে রওনা হচ্ছেন মমতা।
পটনায় বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলের এই বৈঠকে থাকার কথা।

আরও পড়ুনঃ কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, বইবে ঝোড়ো হাওয়া

এ ছাড়া থাকার কথা, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্তালিন, কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী জম্মু এবং কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লা এবং ফারুক আবদুল্লা, দিল্লির মুখ্যমন্ত্রী আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও, এনসিপি প্রধান শরদ পওয়ারেরও।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago