খবর লাইভ : অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় ধৃত কুড়মি নেতা রাজেশ মাহাতো-সহ ৪ জনের জেল হেফাজত। ১ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল ঝাড়গ্রাম আদালত। আগামীকাল রাজেশ-সহ ৪ জনকে ফের আদালতে পেশ করার নির্দেশ। খুনের চেষ্টা, সরকারি সম্পত্তি নষ্ট, চুরি ছাড়াও একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। এর আগে পেশায় শিক্ষক কুড়মি নেতাকে কোচবিহারে বদলি করা হয়। খড়গপুর থেকে কোচবিহারে কুড়মি নেতা রাজেশ মাহাতোকে বদলি করা হয়। খড়গপুরের বানাপুর স্কুল থেকে কোচবিহারের চামটা আদর্শ বিদ্যালয়ে বদলি করা হয় তাঁকে।
আরও পড়ুনঃ কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, বইবে ঝোড়ো হাওয়া
ঝাড়গ্রাম থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ কুড়মি সমাজের রাজ্য সভাপতি রাজেশ, আদিবাসী জনজাতি কুড়মি সমাজের রাজ্য সভাপতি শিবাজি মাহাতো-সহ চার জনকে গ্রেফতার করা হয়েছে।রবিবার ধৃতদের তোলা হয়েছিল ঝাড়গ্রাম আদালতে। তাঁদের জামিনের আবেদন খারিজ করে ২৯ মে পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। অন্য দিকে পুলিশ হেফাজতে থাকা চার জনকেও রবিবার হাজির করানো হয় আদালতে। তাঁদেরও ২৯ মে পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই গ্রেফতারের প্রতিবাদে বিভিন্ন এলাকায় মিছিল করে কুড়মি সমাজ।
অভিষেকের কনভয়ে হামলা এবং রাজ্যের মন্ত্রী বিরবাহা হাঁসদার গাড়ি ভাঙচুরের ঘটনায় শনিবার গ্রেফতার করা হয়েছিল আরও চার জনকে। তাঁদের তিন দিনের জন্য পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিলেন বিচারক।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…