খবর লাইভ : নতুন সংসদ ভবনের সামনে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা ছিল কুস্তিগীরদের। আর সেই বিক্ষোভ দেখাতে গিয়ে আটক হলেন বেশ কয়েক জন । তাঁদের মধ্যে রয়েছেন অলিম্পিকে অংশগ্রহণকারী এবং কমনওয়েলথ গেমসজয়ী কুস্তিগীররাও। ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রীজ ভূষণের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁরা।
আরও পড়ুনঃ দাড়িভিটকাণ্ডের পাঁচ বছর পর তদন্তে এনআইএ
যৌন হেনস্থার অভিযোগ অস্বীকার করেছেন বিজেপির সদস্য ব্রীজ ভূষণ । তাঁকে সরানোর দাবিতে গত মাস থেকে দিল্লির যন্তরমন্তরে আন্দোলন করে চলেছেন ক্রীড়াবিদেরা। এর মধ্যে তাঁরা আগেই জানিয়ে দিয়েছিলেন, রবিবার, নতুন সংসদ ভবন উদ্বোধনের দিন, তার সামনে বিক্ষোভ দেখাবেন। ‘মহিলা মহাপঞ্চায়েত’ কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন।
পুলিশ অনুমতি না দিলেও, আগাম সতর্কতা হিসেবে গোটা দিল্লি কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। জায়গায় জায়গায় রয়েছে ব্যারিকেড। গাড়ি আটকে চেকিং চলছে। মধ্য দিল্লিতে মোতায়েন রয়েছেন হাজার হাজার পুলিশ কর্মী। দিল্লি মেট্রোর কেন্দ্রীয় সচিবালয় এবং উদ্যোগ ভবন স্টেশনের সমস্ত প্রবেশ এবং প্রস্থান পথ বন্ধ রাখা হয়।
এই পরিস্থিতিতে কুস্তিগীররা নতুন সংসদ ভবনের সামনে বিক্ষোভ দেখাতে গেলে গোল বাধে। দিল্লির বিশেষ পুলিশ কমিশনার (আইন-শৃঙ্খলা) দীপেন্দ্র পাঠক বলেন, ‘‘আমরা ক্রীড়াবিদদের সম্মান করি। কিন্তু নতুন সংসদ ভবন উদ্বোধনে কোনও বিশৃঙ্খলা হতে দিতে পারি না।’’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…