খবর লাইভ : মঙ্গলবার ঝড়বৃষ্টির পর কমেছে গরম।বুধবারও সকাল থেকেই মুখ ভার আকাশের । রোদের দেখা নেই। আজ সারাদিন আকাশ মেঘলা থাকবে।পাশাপাশি দক্ষিণবঙ্গজুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। সেই সঙ্গে ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
হাওয়া অফিস জানিয়েছে, বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বর্ধমান, বাঁকুড়া সহ প্রায় সমস্ত জেলাতেই। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা সামান্য কমছে। তবে আদ্রর্তাজনিত অস্বস্তি বজায় থাকবে রাজ্যজুড়ে। সঙ্গে কালবৈশাখীর ঝড়ো হাওয়াও চলবে।
বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে বৃহস্পতিবারে ঝড়বৃষ্টির প্রবণতা কমবে। ফের শুক্রবার থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হবে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি হবে উত্তরবঙ্গেও।
আরও পড়ুনঃ রোগী মৃত্যুতে শববাহী যান নিশ্চিত করতে হবে হাসপাতাল কর্তৃপক্ষকে! নবান্নের নির্দেশ নিয়ে বিভ্রান্তি
বেশ কয়েকটি জেলাতেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপরের পাঁচ জেলার সঙ্গে নীচের তিন জেলা মালদহ ও দুই দিনাজপুরে ঝড়বৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ারে। কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি এই তিন জেলায় মুষলধারে বৃষ্টি হতে পারে। শনিবার পর্যন্ত বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…