খবর লাইভ : হাজিরা না দিলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে নেওয়ার হুমকি দিয়েছিল সিবিআই! এমনই বিস্ফোরক অভিযোগ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে এসেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান সহ অন্য আপ নেতানেত্রীরা। তাঁদের পাশে নিয়েই এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে ওই অভিযোগ করেন মমতা।
কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় অভিষেককে শনিবার প্রায় ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার জন্য তাঁকে ২৪ ঘণ্টারও কম সময় দেওয়া নিয়ে সরব হয়েছিলেন অভিষেক। সেদিন রাতে নিজাম থেকে বেরিয়ে এনিয়ে তিনি ক্ষোভ উগরে দেন। শুক্রবার এনিয়ে বিজেপিকে আক্রমণ শানিয়েছিলেন মমতা। এদিন কেজরিওয়াল সহ অন্য আপ নেতাদের পাশে নিয়ে ফের একবার সেই প্রসঙ্গ উত্থাপন করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘সেদিন অভিষেক বাড়িতে ছিল না। ও বাঁকুড়ায় ছিল। দুপুর আড়াইটের সময়ে ওর বাড়িতে নোটিশ দিতে গিয়ে বলেছে, কাল যদি না যায় তাহলে দেখে নেব।’
আরও পড়ুনঃ আইপিএল ফাইনালে ধোনির চেন্নাই, গুজরাটকে হারাল ১৫ রানে
কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার নিয়ে এদিন সরব হন তৃণমূল নেত্রী। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘যেসমস্ত রাজ্যে বিরোধীরা ক্ষমতায় রয়েছে সেখানেই বিজেপি সমস্যা তৈরি করছে। তারা সংশ্লিষ্ট রাজ্যের নির্বাচিত সরকারকে কাজ করতে দিচ্ছে না। বিজেপি বিচার ব্যবস্থা ও সমস্ত এজেন্সিকে নিয়ন্ত্রণ করতে চাইছে। বিষয়গুলি নিয়ে আমরা এদিন আলোচনা করেছি।’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…