খবর লাইভ : আইপিএল ফাইনালে পৌঁছে গেল চেন্নাই সুপার কিংস। এদিন প্লে-অফের প্রথম ম্যাচে গুজরাত টাইটান্সকে ১৫ রানে হারাল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই। এই জয়ের ফলে ২০২৩ আইপিএল-এর ফাইনালে পৌঁছে গেল সিএসকে। এই নিয়ে দশবার আইপিএলের ফাইনালে উঠল চেন্নাই। এর মধ্যে ধোনিরা জিতেছে চারবার।
ম্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন গুজরাত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭২ রান করে ধোনির চেন্নাই। চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন রুতুরাজ গায়কোওয়াড। ৪০ রান করেন কনওয়ে। ১ রান করেন শিভম দুবে। ১৭ রান করেন অজিঙ্কে রাহানে। ২২ রান করেন রবীন্দ্র জাদেজা। ১ রান করেন মহেন্দ্র সিং ধোনি। গুজরাটের হয়ে দুটি করে উইকেট নেন মহম্মদ শামি এবং মোহিত শর্মা। একটি করে উইকেট নেন দর্শন নালকান্ডে, রশিদ খান, নুর আহমেদ।
জবাবে ব্যাট করতে নেমে ১৫৭ রানে শেষ হয়ে যায় গুজরাত। গুজরাটের হয়ে লড়াই করেন শুভমন গিল। ৪২ রান করেন তিনি। ১২ রান করেন ঋদ্ধিমান সাহা। ৮ রান করেন হার্দিক পান্ডিয়া। ৩০ রান করেন রশিদ খান। চেন্নাইয়ের হয়ে দুটি করে উইকেট নেন দীপক চাহার, মহেশ, রবীন্দ্র জাদেজা এবং পথিরানা। একটি উইকেট নেন তুষার দেশপান্ডে।
এদিকে চেন্নাইয়ের কাছে ম্যাচ হারলেও, এখনও সুযোগ রয়েছে গুজরাটের কাছে। দ্বিতীয় কোয়ালিফায়ারে তাঁরা খেলবেন লখনৌ বনাম মুম্বই ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে। সেটি জিতলে রবিবার ফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে তাদের।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…