বেআইনি বাজি নিয়ে বৈঠকে ডিজির ক্ষোভের মুখে একাধিক পুলিশ সুপার

খবর লাইভ : বেআইনি বাজি কারবার নিয়ে এবার রাজ্যের পুলিশ আধিকারিকদের ক্ষোভের মুখে পুলিশ সুপাররা।মঙ্গলবার রাজ্যের পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের নিয়ে বৈঠকে বসেন এডিজি আইনশৃঙ্খলা ও রাজ্য পুলিশের ডিজি। সেখানেই পুলিশ সুপারদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন পুলিশ আধিকারিকরা।

আরও পড়ুনঃ কফ সিরাপ রফতানিতে কড়া কেন্দ্র, জারি নয়া নির্দেশিকা

নবান্নের বৈঠকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়েছিলেন বিভিন্ন জেলার পুলিশ সুপার। নবান্ন সূত্রে জানা গিয়েছে, বৈঠকে রাজ্যের ডিজি মালবিয়ার কড়া প্রশ্নের মুখে পড়েন একাধিক পুলিশ সুপার। তাঁদেরকে জানতে চাওয়া হয়েছে, কেন বেআইনি বাজির কারখানা সংক্রান্ত খবরাখবর জেলার গোয়েন্দাদের কাছে থাকছে না?
এদিন বৈঠকে মেদিনীপুর এবং বাঁকুড়া জেলার পুলিশ সুপারদের তাঁদের দায়িত্ব এবং কর্তব্যের কথা স্মরণ করিয়ে সতর্ক করা হয়েছে বলে সূত্রের খবর। এমনকি, বেশ কয়েক জন পুলিশ সুপারের ভূমিকা নিয়ে ক্ষোভও প্রকাশ করেন ডিজি। ওই সুপারদের সঙ্গে কথা বলার সময় উদ্ধার হওয়া বেআইনি আতশবাজির পরিমাণ নিয়ে সংশয় প্রকাশ করেছেন মালবিয়া।
বৈঠকে জেলার পুলিশ সুপারদের বিশেষ নির্দেশ দিয়ে বলা হয়েছে, তাঁরা যেন জেলার গোয়েন্দা বিভাগকে সক্রিয় করেন। একই সঙ্গে বেআইনি আতশবাজি কতটা উদ্ধার করা সম্ভব হয়েছে, তার তালিকা লিখিত ভাবে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এসপিদের। এ ছাড়া বেআইনি বাজি ব্যবসার সঙ্গে যুক্ত কত জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তাও জানাতে বলা হয়েছে রাজ্য পুলিশ প্রশাসনের তরফে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago