সুপ্রিম নির্দেশ উড়িয়ে নতুন আইন আনার প্রস্তাব কেন্দ্রের মোদি সরকারের

খবর লাইভ : সুপ্রিম নির্দেশ উড়িয়ে নতুন আইন আনার প্রস্তাব কেন্দ্রের মোদি সরকারের। সম্প্রতি দীর্ঘ আইনি লড়াইযের পর শীর্ষ আদালতে জয পেয়েছে কেজরি সরকার। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, পুলিশ, আইন-শৃঙ্খলা ও জমি সংক্রান্ত বিষয় ছাড়া সমস্ত প্রশাসনিক ক্ষমতাই থাকবে রাজ্য সরকারের হাতে। লেফটেন্যান্ট গভর্নরকেও  রাজ্য সরকারের সিদ্ধান্ত মানতে হবে। আদালতের এই রায়ের পর আমলাদের নিয়োগ ও তাদের বদলির ক্ষমতা রাজ্য সরকারের হাতে চলে আসে। এবার সেই ক্ষমতা নিজেদের হাতে রাখতে মরিয়া কেন্দ্র। সুপ্রিম রায় বাতিল করে নতুন আইন আনল মোদি সরকার।

সূত্রের খবর,  শুক্রবার রাতে অর্ডিন্যান্স আনে কেন্দ্র। যার অর্থ দিল্লিতে গ্রুপ-এ অফিসারদের স্থানান্তর এবং পোস্টিংয়ের জন্য একটি অধ্যাদেশ জারি করেছে। কেন্দ্রের এই পদক্ষেপ সুপ্রিম কোর্টের রায়কে উপেক্ষা করেছে মত আপ সরকারের । গঠন করা হয় ‘ন্যাশনাল ক্যাপিটাল সিভিল সার্ভিসেস অথরিটি’। ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি অ্যাক্ট, ১৯৯১-কে সংশোধন করে এই অধ্যাদেশ এনেছে মোদি সরকার। ফলে শীর্য আদালতের রায় বাতিল হয়ে গেল। ফের একবার দিল্লির আমলাদের বদলির ক্ষমতা চলে গেল কেন্দ্রের হাতেই।

আরও পড়ুনঃ নির্ধারিত সময়ের আগেই নিজাম প্যালেসে  অভিষেক! চলছে জিজ্ঞাসাবাদ
‌এই আইনে আমলাদের নিয়োগ ও বদলি সংক্রান্ত বিষয় সিদ্ধান্ত নেবে। অধ্যাদেশটিতে স্পষ্ট বলা হয়েছে, দিল্লি প্রশাসনে কর্মরত গ্রুপ-এ আমলাদের বদলি তথা নতুন পোস্টিংয়ের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন উপরাজ্যপালই। নিয়ম অনুযায়ী, সংসদের দুই কক্ষেই এই অর্ডিন্যান্স পাশ করাতে হবে কেন্দ্রীয় সরকারকে। লোকসভায় ক্ষমতা থাকলেও, রাজ্যসভায় তুলনামূলকভাবে বিজেপির সাংসদ সংখ্যা কম থাকায় বিরোধীরা বিরোধিতা করতে পারে সেই আশঙ্কাও থাকছে।
সম্প্রতি কেন্দ্রীয় সরকারের সঙ্গে লড়াইতে সুপ্রিম কোর্টে বড় জয় পেয়েছে দিল্লির আপ সরকার। শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, সমস্ত প্রশাসনিক ক্ষমতার উপর নিয়ন্ত্রণ থাকবে দিল্লির নির্বাচিত সরকারের। ভূমি, পুলিশ এবং জন নিরাপত্তা ছাড়া বাকি সব প্রশাসনিক কাজে শেষ কথা বলবে দিল্লির সরকার। সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ রায় দিয়েছে। দিল্লিতে প্রথম আপ সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর গত আট বছর ধরে প্রশাসনিক ক্ষমতা কার হাতে থাকবে, তা নিয়ে দিল্লির সরকার এবং কেন্দ্রের মধ্যে বিরোধ চলছিল। অভিযোগ, দিল্লির পরামর্শেই লেফটেন্যান্ট জেনারেল বা উপরাজ্যপাল দিল্লির সরকারের উপর ছড়ি ঘোরাচ্ছিলেন। আমলাদের বদলি করা নিয়েও দুই সরকারের মধ্যে টানাপড়েন চলছিল। শীর্ষ আদালতের এই রায়ের ফলে সেই বিরোধের নিষ্পত্তি হল বলে মনে করছে বিভিন্ন মহল। কিন্দু তার মাঝে ফের তাল কাটল ক্ষমতা নিজেদের দখল রাখতে নয়া অধ্যাদেশ জারি কেন্দ্রের।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago