খবর লাইভ : শুক্রবারই প্রকাশিত হয়েছে মাধ্যমিক ২০২৩ পরীক্ষার ফলাফল। তবে এবার রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী ফেল করেছে বলে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ । ১ লক্ষ ১১ হাজার পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। যদিও তাঁদের হতাশ না হয়ে নতুন করে পড়াশোনা করে পরীক্ষা দেওয়ার কথা বলেছেন পর্ষদ সভাপতি।
তবে গত কয়েক বছরে এত বেশি সংখ্যক পরীক্ষার্থীর অকৃতকার্য হওয়ার ঘটনা ঘটেনি। কোভিডকালে ভালো করে প্রস্তুতি না হওয়াই প্রাথমিক কারণ বলে মনে করছে পর্ষদ সভাপতি। পাশাপাশি এই অকৃতকার্য হওয়ার পিছনে প্রস্তুতির অভাবও রয়েছে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল ২০ ফেব্রুয়ারি। শেষ হয় ৮ মার্চ। তারপরে আড়াই মাসের মধ্যেই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবছরে প্রথম ১০ জনের মধ্যে রয়েছেন ১১৮ জন। ১৬ জেলা থেকে মেধা তালিকায় জায়গা করে নিয়েছেন পরীক্ষার্থীরা। চলতি বছরে প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। তার মধ্যে ১ লক্ষ ১১ হাজার ছাত্র ছাত্রী অকৃতকার্য হয়েছে। গতবারের চেয়ে তা অনেকটাই বেশি বলে জানিয়েছে পর্ষদ। পাশের হারের নিরিখে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…