খবর লাইভ : মাধ্যমিক পরীক্ষার ৭৬ দিনের মাথায় মাধ্যমিকের ফলপ্রকাশ হল। এবার পরীক্ষা দিয়েছে ৬,৮২,৩২১জন ছাত্র। মহিলা পরীক্ষার্থীর সংখ্যা ২২ শতাংশ বেশি। ৪৪ হাজার শিক্ষক খাতা দেখেছেন। দুপুর ১২ টায থেকে মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে মিলবে মাধ্যমিকের ফল।
প্রতিটি মার্কশিটে কিউআর কোড দেওয়া থাকছে। মহিলা পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে।পাশের হারে প্রথম স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং, তৃতীয় স্থানে কলকাতা।পাশের হারে চতুর্থ স্থানে পশ্চিম মেদিনীপুর।পাশের হার এবছর ৮৬.১৫ শতাংশ।
১৬ টি জেলা থেকে প্রথম দশজনের মধ্যে রয়েছে ১১৮ জন ছাত্র। প্রথম বিভাগে পাশ করেছেন ১৩.৬৭ শতাংশ ছাত্র-ছাত্রী। মালদা থেকে সব থেকে বেশি সংখ্যক পড়ুয়া মেধাতালিকায় আছেন।
প্রথম হয়েছে দেবদত্তা মাজি, কাটোয়া দুর্গাদাসী চৌধুরানি গার্লস হাইস্কুল। ৬৯৭ পেয়েছে, ৯৯.৫৭ শতাংশ নম্বর পেয়েছে। দ্বিতীয় হয়েছেন শুভম পাল ও রিফত হাসান সরকার, দুজনেরই প্রাপ্ত নম্বর ৬৯১ তৃতীয় অর্ক মন্ডল, সৌমজিৎ মল্লিক, সারভার ইমতিয়াজ, তিনজনেরই প্রাপ্ত নম্বর ৬৯০।
জেলাভিত্তিক পাশের হারের নিরিখে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর। দ্বিতীয় স্থানে কালিম্পং। তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। পশ্চিম মেদিনীপুর রয়েছে চতুর্থ স্থানে।
তফসিলি উপজাতি পরীক্ষার্থীদের পাশের হার ৭৬ শতাংশ।এ বছরের মাধ্যমিকে ফেল করেছেন ১ লক্ষের বেশি পরীক্ষার্থী।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…