জেলাভিত্তিক পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর

খবর লাইভ : প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল। ১৬ টি জেলার বিচারে পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর , দ্বিতীয় স্থানে কালিম্পং। তৃতীয় স্থানে কলকাতা । পূর্ব মেদিনীপুরে এ বছর পাশের হার ৯৬.৮১ শতাংশ। সার্বিক পাশের হার ৮৬.১৫ শতাংশ।
এবার পরীক্ষার ৭৬ দিনের মাথায় মাধ্যমিকের ফলপ্রকাশ হয়েছে। পরীক্ষা দিয়েছিলেন ৬ লক্ষ ৮২ হাজার ৩২১ জন ছাত্র। মহিলা পরীক্ষার্থীর সংখ্যা ২২ শতাংশ বেশি। খাতা দেখেছেন ৪৪ হাজার শিক্ষক। দুপুর ১২টা থেকে ওয়েবসাইটে জানা যাবে ফল। প্রতিটি মার্কশিটে কিউআর কোড দেওয়া থাকছে। মহিলা পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। প্রথম দশজনের মধ্যে রয়েছে ১১৮ জন পড়ুয়া। ১৬টি জেলা থেকে প্রথম দশজনের মধ্যে রয়েছে ১১৮ জন ছাত্র-ছাত্রী। প্রথম বিভাগে পাশ করেছে ১৩.৬৭ শতাংশ ছাত্র-ছাত্রী।
এবার প্রথম হয়েছে কাটোয়া দুর্গাদাসী চৌধুরানি গার্লস হাইস্কুলের দেবদত্তা মাজি। তার প্রাপ্ত নম্বর ৬৯৭। দ্বিতীয় স্থানে রয়েছে শুভম পাল ও রিফত হাসান সরকার। দু’জনের প্রাপ্ত নম্বর ৬৯১। তৃতীয় স্থানে রয়েছে ৬ জন যাদের মধ্যে রয়েছে সৌম্যজিৎ মল্লিক, অর্ক মণ্ডল, সারভার ইমতিয়াজ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago